Arjun Singh: ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশটা নিয়ে নেব’, কেন এ কথা বললেন অর্জুন সিং
অশোক লে ল্যান্ডের কারখানা হতে পারে কি না, সেই প্রশ্ন করাতে অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সিঙ্গুরে অশোক লে ল্যান্ডের কারখানা হবেই। উনি যে কথা বলেন, তা না জেনে বলেন না।" পাশাপাশি, কল্যানীতে আদানি গোষ্ঠী বড় কারখানা তৈরি করছে বলে জানিয়েছেন অর্জুন সিং।

ব্যারাকপুর: একদিকে যখন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে জল্পনা চড়ছে, তারই মধ্য়ে অর্জুন সিং (Arjun Singh) বললেন, ‘বাংলাদেশ নিয়ে নেব।’ মঙ্গলবার ভাটপাড়ায় গঙ্গারতি শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি। একদিকে যখন শোনা যাচ্ছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনই বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা, তার মধ্যে রাজ্যের পরিবহনমন্ত্রী বললেন, “১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ নিয়ে নেব।”
এদিন ভাটপাড়ায় রাশ পূর্ণিমায় গঙ্গা আরতির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক কৌস্তভ বাগচীও। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্জুন সিং হেসে বলেন, “বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয় নেব।”
এদিন তিনি সিঙ্গুরের শিল্প সম্ভাবনা নিয়েও কথা বলেন। অশোক লে ল্যান্ডের কারখানা হতে পারে কি না, সেই প্রশ্ন করাতে অর্জুন সিং বলেন, “মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সিঙ্গুরে অশোক লে ল্যান্ডের কারখানা হবেই। উনি যে কথা বলেন, তা না জেনে বলেন না।” পাশাপাশি, কল্যানীতে আদানি গোষ্ঠী বড় কারখানা তৈরি করছে বলে জানিয়েছেন অর্জুন সিং। তবে কীসের কারখানা, তা বলতে পারেননি।
