West Bengal Election 2026 Highlights: বাংলায় ‘কংগ্রেসের নেতাদের মারধর করা হয়’, বাংলায় রাহুলের মুখে আরজি কর-কাণ্ড
West Bengal Assembly Elections 2026 News Highlights Updates in Bengali: প্রতিদিন একাধিক কেন্দ্রে পরপর প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন তিনি। দিল্লিতে আইপ্যাক কর্তাকে গ্রেফতারের ঘটনায় সরব হতে পারেন মমতা।

Assembly Election 2026 News Updates in Bengali: ভোটের আর ১০ দিনও বাকি নেই। দিন যত এগোচ্ছে, প্রচারের জোর ততই বাড়ছে। সদ্য পশ্চিমবঙ্গ সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বঙ্গে রয়েছেন শাহ। আজ, মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচার সভা সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, এদিনই ভোট আবহে প্রথমবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী। মালদহ, উত্তর দিনাজপুরে থাকবেন তিনি। যাবেন মুর্শিদাবাদেও।
LIVE NEWS & UPDATES
-
Mamata at Tamluk: ‘কাউন্টিং- এর সময় লোডশেডিং করে দেবে’, তমলুকে বললেন মমতা
- তমলুকের সভায় একের পর এক তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৫৫০ অফিসারকে বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছে। বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ অফিসারদের নিয়ে এসেছে। বিজেপির কথা না শুনলে তৃণমূল লোকেদের অ্যারেস্ট করতে বলছে।”
- তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “এখানে তো দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে। কাউন্টিং- এর সময় লোডশেডিং করে দেবে।”
- বিজেপি ক্ষমতায় ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। আমরা এলে কিছু করব না: মমতা।
-
Rahul Gandhi at Bengal: তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে: রাহুল
- সারদা চিটফান্ড থেকে শুরু করে আরজি কর-কাণ্ড, কংগ্রেস সাংসদ একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। সেই কেন্দ্রেই প্রচারে এলেন রাহুল।
- রাজ্যে এসে তিনি বললেন, “তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে। তৃণমূল যদি নিজের কাজ করত, তাহলে বিজেপি প্রবেশ করতে পারত না।”
- তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসও বাংলার জন্য কাজ করছে না। নরেন্দ্র মোদী দুর্নীতিবাজ হলে তৃণমূলও কিছু কম নয়।” সারদা চিটফান্ডের কথাও উল্লেখ করেন তিনি।
বিস্তারিত পড়ুন: ‘তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে’, রাজ্যে এসে মোদী-মমতাকে একযোগে ‘দুর্নীতিগ্রস্ত’ বললেন রাহুল
-
-
Birbhum: বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী
- নিজের গড়ে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। লাভপুর বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা।
- মঙ্গলবার সকালে প্রচার সূচি অনুযায়ী উত্তর দুর্গাপুর গ্রামে পৌঁছন প্রার্থী। কিন্তু গাড়ি গ্রামে ঢুকতেই বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের প্রধান অভিযোগ মূলত সরকারি আবাসন প্রকল্প বা ‘বাংলার বাড়ি’ নিয়ে। দীর্ঘ সময় ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রকৃত উপভোক্তারা মাথার ওপর পাকা ছাদ পাননি।
- গ্রামের মন্দির সংস্কারের যে প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা।
-
Rahul Gandhi: রায়গঞ্জে রাহুল গান্ধী
- উত্তর দিনাজপুরে রায়গঞ্জে প্রচারে উপস্থিত রাহুল গান্ধী।
- নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। আরএসএস ও বিজেপিকে একযোগে নিশানা করলেন তিনি।
- রাহুল বললেন, “বারবার আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না মোদী।”
-
BJP Candidate: আক্রান্ত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল
প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এন্টালির বিজেপি প্রার্থী অভিযোগ জানাতে যাচ্ছেন নির্বাচন কমিশনে। এই ঘটনাকে কেন্দ্র করে ইএম বাইপাস সংলগ্ন এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সকালে।
-
-
I-PAC Arrest: ১০ দিনের ইডি হেফাজতে ভিনেশ চান্ডেল
- মধ্যরাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জাজের বেঞ্চে পেশ করা হয় তাঁকে। ভোর পর্যন্ত চলে শুনানি। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
- মূলত আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে। এমনকী আন্তর্জাতিক হাওয়ালা ব্যবহার করা হয়েছে বলেও দাবি ইডি-র।
- অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপের কথা বলা হয়েছে ইডি-র অভিযোগে।
-
I-PAC Director Arrest: হাওয়ালা-যোগের অভিযোগে গ্রেফতার আইপ্যাক কর্তা
- কয়লা পাচার মামলায় রাতেই গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
- গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল। ভোটের আগে এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
- কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখানেও রয়েছে হাওয়ালা যোগ। ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে এই সংস্থায় এসেছিল বলে অভিযোগ। যেই টাকা সরাসরি কয়লা পাচারের সঙ্গে যোগ ছিল বলে দাবি এজেন্সির।
- কয়েক মাস আগে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও সেক্টর ফাইভের অফিসে এসেছিলেন আধিকারিকরা।
Published On - Apr 14,2026 8:59 AM
