Murshidabad: ফের গ্রেফতার বাংলাদেশি, হোল্ডিং সেন্টারে চলছে জিজ্ঞাসাবাদ
গত জুন মাসে সামিম আক্তার (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে। গভীর রাতে দেবীদাসপুর এলাকার বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিহারে বসে আধার কার্ড তৈরি করেছিল অভিযুক্ত।

মুর্শিদাবাদ: ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতার রঘুনাথগঞ্জে। বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের অভিযানে পিরোজপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বাবু শেখ (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বাড়ি ভাট পাড়া থানা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পিরোজপুর এলাকায় অভিযান চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সেই অভিযানেই বাবু শেখকে গ্রেফতার করা হয়। কীভাবে তিনি এদেশে প্রবেশ করেছিলেন এবং কতদিন ধরে এদেশে রয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তাঁর কাছে থাকা পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্রও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ধৃত বাবু শেখকে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সাম্প্রতিক সময়ে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
গত জুন মাসে সামিম আক্তার (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে। গভীর রাতে দেবীদাসপুর এলাকার বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিহারে বসে আধার কার্ড তৈরি করেছিল অভিযুক্ত। অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হোল্ডিং সেন্টারও তৈরি করা হয়েছে।
