AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly News: এবার আবাসনে-আবাসনে যাচ্ছে পৌরসভার নোটিস

Hooghly News: নিয়ম অনুযায়ী কাজ না হলে দিতে হবে জরিমানা। আবাসন তৈরির জন্য যে প্ল্যানের অনুমতি নেওয়া হয়েছিল পুরসভা থেকে সেই অনুযায়ী আবাসন তৈরি করা হয়েছি কি না সেটাও জানতে চাওয়া হয়েছে। এই নিয়ে চাঁপদানির বিধায়ক দিলীপ সিং এর সঙ্গে বৈঠক হয় বৈদ্যবাটি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রত্না চক্রবর্তীর।

Hooghly News: এবার আবাসনে-আবাসনে যাচ্ছে পৌরসভার নোটিস
আবাসনে আবাসনে নোটিসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2026 | 7:32 PM
Share

হুগলি: বেআইনি কোনও নির্মাণ থাকবে না। ফুটপাথ দখল কিংবা সরকারি জায়গা দখল করা যাবে না। এই বার্তা আগেই দিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। প্রয়োজনীয় পদক্ষেপও করেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। এবার আবাসনে-আবাসনে যাচ্ছে পৌরসভার নোটিস। তৃণমূল সরকারের আমলে হুগলির বৈদ্যবাটী পুরসভা এলাকায় প্রায় ৩৫০ টির বেশি আবাসন তৈরি হয়েছিল। ইতিমধ্যে প্রায় ২০০ টির বেশি আবাসনকে পাঠানো হয়েছে সেই নোটিস। সরকারি সমস্ত নিয়ম মেনে তৈরি করা হয়েছি কি না, তা জানতে চেয়েই এই নোটিস পাঠিয়েছে বৈদ্যবাটী পৌরসভা। আবাসনে সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে কি না খতিয়ে দেখতে যাবে পুর আধিকারিকরা।

নিয়ম অনুযায়ী কাজ না হলে দিতে হবে জরিমানা। আবাসন তৈরির জন্য যে প্ল্যানের অনুমতি নেওয়া হয়েছিল পুরসভা থেকে সেই অনুযায়ী আবাসন তৈরি করা হয়েছি কি না সেটাও জানতে চাওয়া হয়েছে। এই নিয়ে চাঁপদানির বিধায়ক দিলীপ সিং এর সঙ্গে বৈঠক হয় বৈদ্যবাটি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রত্না চক্রবর্তীর। বিজেপি বিধায়ক দিলীপ সিং বলেন, “পুরসভার নিয়ম মানা হয়নি, তাই নোটিস দেওয়া হচ্ছে। পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে বছরে প্রায় দুকোটি টাকা। নতুন প্ল্যান করে আবাসন তৈরি করার সময় যদি নিয়ম না মানা হয়।” সেই আবাসনের বেআইনি অংশ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের।

দীর্ঘদিন ধরে আবাসন বেআইনি ভাবে তৈরি হয়েছে বৈদ্যবাটিতে, এই অভিযোগ তুলে লড়াই করে আসছেন অভিযোগকারী শতরূপা ঘোষ। অভিযোগকারী বলেন, “দীর্ঘদিন পুরসভায় গিয়েছি। আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুরসভার ইঞ্জিনিয়াররা। বারংবার আমাদের ঘুরিয়েছে। কাজের কাজ কিছু হয়নি।” অভিযোগকারী শতরূপা ঘোষের স্বামী তন্ময় ঘোষের বক্তব্য, “নতুন বিজেপি সরকার আসার পর নোটিস দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে লড়ছি। পুরসভায় যে দুষ্ট চক্র চলছে প্রোমোটারদের নিয়ে, এর পিছনে পুরসভার ইঞ্জিনিয়ররাও জড়িত আছে।”

Follow Us