AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: সম্পর্ক নয়, পারফরম্যান্সই সব, বার্তা শমীকের

শুধু তাই নয়, সূত্রে খবর, জেলায়-জেলায় সভাপতিদের অনুমোদন ছাড়া কোন সিদ্ধান্ত একক ভাবে কোনও বিধায়ক অথবা কোন নেতা নিতে পারবেন না।জেলার কোর কমিটির অনুমোদন নিয়ে জেলা সভাপতি কোন প্রয়োজনীয় সিদ্ধান্তের কথা জানাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের পরই তা বাস্তবায়িত হবে জেলায় তেমনটাই খবর সূত্রের।

BJP: সম্পর্ক নয়, পারফরম্যান্সই সব, বার্তা শমীকের
শমীক ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2026 | 7:58 PM
Share

কলকাতা: বিধায়ক বা মণ্ডল স্তরের কেউই নিজের মতো করে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। সাংগঠনিক অথবা প্রশাসনিক কাজের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের মধ্যে অনুশাসন বজায় রাখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। শুধু তাই নয়, সূত্রে খবর, জেলায়-জেলায় সভাপতিদের অনুমোদন ছাড়া কোন সিদ্ধান্ত একক ভাবে কোনও বিধায়ক অথবা কোন নেতা নিতে পারবেন না।জেলার কোর কমিটির অনুমোদন নিয়ে জেলা সভাপতি কোন প্রয়োজনীয় সিদ্ধান্তের কথা জানাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের পরই তা বাস্তবায়িত হবে জেলায় তেমনটাই খবর সূত্রের।

একই সঙ্গে দলের কর্মীদের কাজের উপরই গুরুত্ব দেওয়া হবে বলে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বার্তা, সম্পর্ক নয়, পারফরম্যান্স হোক বিচার্য। কোন বিধায়ক ভাল কাজ করছেন? কোন বিধায়ক ভাল কাজ করছেন না? কোন সাংসদ ভাল কাজ করছেন? কোন সাংসদ করছেন না। সংগঠন পরিচালনায় তা স্পষ্ট করতে হবে সভাপতি-সহ দায়িত্বপ্রাপ্তদের। স্পষ্ট বার্তা রাজ্য বিজেপি সভাপতির।

অনেক সময় দেখা যায় ভাল বা খারাপ সম্পর্কের নিরিখে বিধায়ক সাংসদদের সাংগঠনিক কাজকর্মকে ভাল বা খারাপ পরিমাপ করেন অনেক জেলা সভাপতি, অনেক সংগঠক। সত্যিটা বলতে হবে। জন প্রতিনিধিদের সংগঠন কেন্দ্রিক পারফরম্যান্সে। বরং পারফরম্যান্সের ভিত্তিতেই এইগুলোর বিচার করতে হবে জেলা সভাপতি-সহ সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের। শুক্রবারের দলীয় বৈঠকে সে কথাই বুঝিয়ে দিয়েছেন শমীক।

Follow Us