প্রায় দেড় দশক সময় ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছি। রাজনৈতিক বিশ্লেষণ, পরিসংখ্যানের উপর খবর বেশি পছন্দের। একইসঙ্গে, নির্বাচন কমিশন, প্রশাসন, কারাগার সংক্রান্ত বহু এক্সক্লুসিভ রিপোর্টিং করে থাকি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।
Suvendu Adhikari: পুরসভায় কাদের কো অর্ডিনেটর করা হবে, ‘শর্ত’ বলে দিলেন শুভেন্দু অধিকারী
Municipality Election: মুখ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর সেখানে স্বস্তি না মিললে ১ ডিসেম্বর থেকে কো অর্ডিনেটর বসি দেওয়া হবে। তবে শুভেন্দুর কথায়, তাঁদেরকেই কো অর্ডিনেটর করা হবে, যাঁরা সরকারের বিরোধিতা করবে না।
- TV9 Bangla
- Updated on: Nov 12, 2026
- 6:27 pm
Mamata Banerjee on Ujjwal Biswas: ‘যখন রাজনৈতিক আনুগত্যই নিপীড়নের কারণ হয়ে দাঁড়ায়…’, মমতার সঙ্গে দেখা করে কোন যন্ত্রণার কথা বলেছিলেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী?
Former Minister Ujjwal Biswas Passed Away: মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আজও আমার মনে আছে, তিনি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তাঁর উপর চালানো অত্যাচার, অপমান এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন। শুধুমাত্র নিজের রাজনৈতিক আদর্শে অবিচল থাকা ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করার কারণেই তাঁকে এই পরিণতির মুখোমুখি হতে হয়েছিল।"
- TV9 Bangla
- Updated on: Nov 11, 2026
- 11:59 pm
Agnimitra Paul: ‘ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছি’, স্কুলের সিলেবাসে আসছে বড় বদল, সেটাও জানালেন অগ্নিমিত্রা
Agnimitra Paul School Curriculum: সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে শব্দবাজি ও আতশবাজি ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি করছে এবং বিভিন্ন এলাকায় ব্যবস্থা নিচ্ছে। তবে প্রত্যেকটি বাড়ি বা বিল্ডিংয়ের সামনে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়।
- TV9 Bangla
- Updated on: Nov 11, 2026
- 3:51 pm
Agnimitra Paul: গোলাপ জল বাতাসে ছড়ানোর সিদ্ধান্ত অগ্নিমিত্রার, কী বললেন…
ধুলোবালি নেমে যাওয়ার জন্য মিস্ট ক্যানন ছড়ানো হচ্ছে বাতাসে। আর দুর্গাপুজো, কালীপুজোর মতো বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেই জলের সঙ্গে গোলাপজল মিশিয়ে ছিটানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি গাছ লাগানোর জন্যও আহ্বান জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর আর্জি, স্কুলের পড়ুয়ারা নিজেদের জন্মদিনে ২টি করে গাছ লাগাবে।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 11:36 pm
Agnimitra Paul: সাপ-কচ্ছপের জন্য ব্যবস্থা, রবীন্দ্র সরোবর নিয়ে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার
Agnimitra Paul on Rabindra Sarovar: রবীন্দ্র সরোবরের মাঝে থাকা আইল্যান্ডটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা। এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে পরিযায়ী পাখি আসে। বানানো হচ্ছে ফেন্সিং। ফলের গাছ লাগিয়ে পাখি বসার ব্যবস্থাও করা হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 10:00 pm
CPIM Book Stall: মধ্যমগ্রাম, হাবড়া থেকে নৈহাটি, ফের বামেদের বুকস্টলে ‘হামলা’
SFI Bookstall Attack: রবিবার কালীপুজোর রাতে মধ্যমগ্রাম, হাবড়া থেকে নৈহাটি...দিকে দিকে বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাবরায় খারো বাজার এবং নৈহাটিতে এসএফআই-এর বুক স্টলে হামলা চালানো হয় বলে অভিযোগ। নেতাজি-সুকান্তর ছবিও মাটিতে ফেলে পা দিয়ে মারানোর অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে বুক স্টলে ভাঙচুরের অভিযোগ বামেদের।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 2:07 pm
Suvendu Adhikari: ‘যে রাস্তা দিয়ে এসেছিল, সেই রাস্তা দিয়ে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব’, হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari at Hingalganj: আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকা ঘুরে দেখেন। জওয়ানদের মিষ্টিমুখ করান তিনি। সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র।"
- TV9 Bangla
- Updated on: Nov 8, 2026
- 2:40 pm
Suvendu on diwali: ‘চিনের টুনি বাল্বগুলো কিনবেন না, টাকাগুলো বাইরে চলে যাচ্ছে’, আর্জি মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari news: এ দিন, মুখ্যমন্ত্রী বলেন, "সবুজ বাজি কিনবেন। খুব ভাল করে দীপাবলি পালন করুন। আর একটা কথা বলব, চিনের টুনি বাল্বগুলো কিনবেন না। টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আমরা কুম্ভকারের কাছ থেকে মাটির কিছু প্রদীপ কিনুন। ভোকাল ফর লোকাল। কুম্ভকাররা দীর্ঘদিন ধরে মাটির প্রদীপ বানায়। এখন সব দোকানে পাওয়া যায়। আমি কালকে গিয়েছিলাম হুগলিতে, ৪০০ টাকা দিয়ে মাটির প্রদীপ কিনেছি। আপনারাও কিনুন। কুম্ভকারদের বাঁচিয়ে রাখতে হবে।"
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 9:26 pm
Abhishek Banerjee: থানায় বসে ঋতব্রতর হলফনামা সই করেছে পুলিশ, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee attacks Ritabrata Banerjee: বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়ির সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন। সাংসদের অভিযোগ, ডায়মন্ড হারবারে যে তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধার হয়েছে, তা পুলিশের সাজানো চিত্রনাট্য। তাঁর অভিযোগ, আইসি-র গাড়ি করে নিয়ে গিয়ে ওই টাকা রেখে দেওয়া হয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 2:46 pm
আলুচাষিদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়ায় প্রবল ক্ষুব্ধ হন কৃষকরা। অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে সেই আলুচাষিদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 1:00 am
Abhishek Banerjee: তৃণমূলের অফিস থেকে টাকা উদ্ধার! ‘IC-র গাড়িতে নিয়ে গিয়ে টাকা রাখা হয়েছে, পুলিশের সাজানো চিত্রনাট্য’, অভিযোগ অভিষেকের
Abhishek Banerjee on Diamond Harbour cash seizure: ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, "২২ মে আমরা একটা অভিযোগ করেছিলাম ওসি ডায়মন্ড হারবার থানায়। ওসিকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছিলাম। তারা এই চিত্রনাট্যটা বানানোর আগে এই চিঠিটার কপি হয়তো দেখেনি, বা ভুলে গেছে। ২২ মে এই চিঠিটা দেওয়া হয়েছে ইমেইল-এর মাধ্যমে।"
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 10:45 pm
CM Suvendu Adhikari: মে-র প্রথম সপ্তাহেই ১ লক্ষ সরকারি চাকরি, ততদিন অ্যাকাউন্টে টাকা! বাংলার বেকার যুবক-যুবতীর জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের
CM Suvendu Adhikari: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তার পরে সবিস্তার বিধি তৈরি করবে নবান্ন। ক্ষমতায় আসার আগেই ভোটের প্রচারে এ বিষয়ে আভাস দিয়েছিল বিজেপি। তাই কার্যকর করতে চলেছে নবান্ন।
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 3:12 pm