ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ভাতা বাড়ানোর বড় ঘোষণা মমতার
Mamata Banerjee: আজ, রবিবার বিকেলেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তারই মধ্যে রবিবার দুপুরেই চমক দিলেন মমতা। বাড়িয়ে দিলেন ভাতা।

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ানো হয়েছে আগেই। যুবসাথীর ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যেই। তবে বাজেটে পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য কোনও ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট ঘোষণার আগেই তাঁদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, রবিবার বিকেল ৪টেয় বাংলার বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর ঠিক দুপুর ২টো ৪০ মিনিটে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক্স মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণার কথা জানিয়েছেন। এতদিন পর্যন্ত পুরোহিত ও মুয়াজ্জিনরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। ৫০০ টাকা করে বাড়িয়ে সেই ভাতা করে দেওয়া হল ২০০০। সমাজে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভূমিকা কী, সে কথাও উল্লেখ করেছেন মমতা।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন করে যেসব পুরোহিত ও মুয়াজ্জিনরা আবেদন করেছেন, তাঁদের আবেদন গ্রহণ করেছে রাজ্য সরকার। তিনি লিখেছেন, “সব সম্প্রদায় যেন সম্মান পায়, সেটা বজায় রাখাই লক্ষ্য।”
তবে বিরোধীদের দাবি, এটা ভোটের আগে একটা রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ভাতা, বাংলার মানুষকে এখন ৫০০ টাকা দিয়ে সন্তুষ্ট করা হচ্ছে।”
I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month.
At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026
