AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Highlights: পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ঘোষণা করে দিল কমিশন, আসছে ৪০০ পর্যবেক্ষক

| Edited By: | Updated on: Mar 16, 2026 | 12:11 AM
Share

Breaking News in Bengali Live Updates: এ দিকে, শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে বেশির ভাগই বিজেপি কর্মী। আহত হয়েছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষও। এই পরিস্থিতিতে রাজ্য-রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন দেখার সেইটাই।

West Bengal News Today Highlights: পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ঘোষণা করে দিল কমিশন, আসছে ৪০০ পর্যবেক্ষক
নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla

বিজ্ঞান ভবনে রবিবার বিকেল চারটের সময় বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তারপরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলা সহ পাঁচ রাজ্যে হবে ভোট ঘোষণা। জানা যাবে কত দফায় হবে সেই ভোট।

এ দিকে, শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে বেশির ভাগই বিজেপি কর্মী। আহত হয়েছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষও। এই পরিস্থিতিতে রাজ্য-রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন দেখার সেইটাই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Mar 2026 12:09 AM (IST)

    Nadia: ঝড়-বৃষ্টির জেরে গাছ চাপা পড়ে মৃত ১, জখম ২

    • ঝড়-বৃষ্টির জেরে রাস্তার গাছ চাপা পড়ে মৃত্যু হল একজনের। জখম আরও দুই। রাজ্য সড়কে গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়কে তাহেরপুর থানার বারাসত পঞ্চায়েতের ভাদুড়ি এলাকায়।
    • পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাহেরপুর থানার নোয়াখালি পাড়া পিচ রাস্তার উপরে ঝড়ের কারণে একটি বড় গাছ রাজ্য সড়কের উপর ভেঙে পড়ে এবং পথচারী একজন মহিলা মৃত্যু হয়। মৃতার নাম মমতা দেবনাথ (৫৫)। তাঁর বাড়ি তাহেরপুরের ভাদুরি তেঁতুলতলায়। এই ঘটনায় আর ও একজন মহিলা আহত হন। ওই গাছটি পাশাপাশি আর একটি চারচাকা গাড়ির উপরে পড়ে। ওই গাড়ির চালক গাড়ির মধ্যে আটকে পড়েন। তাঁর পা ভেঙেছে।
  • 15 Mar 2026 06:40 PM (IST)

    Election 2026 Dates: ভোটের দিন, গণনার দিন, সব তথ্য় একনজরে

    • পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে।
    • আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট।
    • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।
    • কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায়।

    সব তথ্য দেখে নিন, একনজরে: ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় ভোট হবে বাংলায়, ঘোষণা কমিশনের

  • 15 Mar 2026 01:34 PM (IST)

    তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় কোন কোন মুখ?

    • যে কোনও সময় ঘোষণা হয়ে যেতে পারে ভোটের দিনক্ষণ। চলছে কাউন্টডাউন। এরইমধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর চাপানউতোর।
    • এবার তৃণমূলে এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছেন বলে জোর চর্চা রাজনৈতিক আঙিনায়। জল্পনার মধ্যেই তৃণমূল শিবিরে কান পাতলেই কিছু নাম নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
    • যে নামগুলো নিয়ে এত চর্চা সেই তালিকা ইতিমধ্যেই চলে এসেছে টিভি৯ বাংলার হাতে।Tmc List
  • 15 Mar 2026 11:02 AM (IST)

    কলকাতার বুকে ঠুকতে পারলে সারা বাংলায় ঠুকব: দিলীপ ঘোষ

  • 15 Mar 2026 11:02 AM (IST)

    রণক্ষেত্র গিরিশ পার্ক, কেন্দ্রীয় বাহিনীকে কেন ডাকা হয়নি? জানতে চায় EC

  • 15 Mar 2026 11:01 AM (IST)

    কারা টিকিট পাবেন?

  • 15 Mar 2026 11:00 AM (IST)

    ভোট ঘোষণার আগেই ভবানীপুরে কী করছেন ফিরহাদ? দেখুন

  • 15 Mar 2026 10:59 AM (IST)

    বন্ধ হয়ে ‘মা’ ক্যান্টিন

    • গ্যাসের আকাল। নেই পর্যাপ্ত গ্যাসের জোগানও। তাই বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগের ‘মা ক্যান্টিন’।
    • যেখানে প্রায় সাত শতাধিক অসহায় ও ভবঘুরেরা পাঁচ টাকার বিনিময়ে অন্ন পেতেন। কিন্তু তা বন্ধ হওয়ার কারণে হতাশ এই সমস্ত পরিবার।
    • কিন্তু পেট তো আর কথা শোনে না। তাই আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরবর্তী বাঁধ পাড়ার মানুষজন পেট চালাতে ও জ্বালানি সংগ্রহ করতে নেমেছেন পথে।
  • 15 Mar 2026 10:55 AM (IST)

    শিক্ষকদের ‘শাস্তি’ দিচ্ছিল তৃণমূল নেতারা, স্যরদের ‘ত্রাতা’ হয়ে এল কচিকাচার দল

    পড়া না পারলে প্রায়শই কান ধরে ক্লাসের বাইরে বের করে দেন শিক্ষকরা। এ ছবি আমাদের সকলের চেনা। কিন্তু ঠিক যখন এর উল্টোটা হয়? অর্থাৎ শিক্ষকরা শাস্তি পেয়ে দাঁড়িয়ে থাকেন স্কুলের বাইরে তখন সে দৃশ্য কেমন লাগে?

    এ কোনও গল্প কথা নয়, এই বাংলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। পরে শিক্ষকদের অপমানে ঝাঁপিয়ে পড়ল স্কুলে ছোট-ছোট ছেলেমেয়েরা।

    বিস্তারিত পড়ুন: TMC Accused Harassed Teachers: গেট বন্ধ করে রোদে দাঁড় করিয়ে শিক্ষকদের ‘শাস্তি’ দিচ্ছিল তৃণমূল নেতারা, স্যরদের ‘ত্রাতা’ হয়ে এল কচিকাচার দল, যা করল ভাবনার বাইরে…

  • 15 Mar 2026 10:54 AM (IST)

    কবে হবে ভোট?

    • রবিবারই বাংলায় হতে পারে ভোটের দিন ঘোষণা। বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে খবর সূত্রের।
    • বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরলম-পদুচেরিতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।
    • বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কবে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ১৫ মার্চ অথবা ১৬ মার্চ ভোটের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এ দিন, বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে হবে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    বিস্তারিত পড়ুন: Assembly Election Date: ভোট কবে হবে জানা যাবে আজই, বিকেলেই বৈঠক কমিশনের: সূত্র

Published On - Mar 15,2026 10:53 AM

Follow Us