IPL 2026: জলে গেল সুদর্শনের লড়াই, শেষ ওভারে জয়ী রাজস্থান!
GTvsRR : আজ আইপিএলের সর্বোচ্চ গতির বল করলেন অশোক শর্মা। ১৫৪ কিলোমিটারের বেশি বল করে ইতিমধ্যেই আইপিএলে রেকর্ড গড়লেন তিনি। কিন্তু শেষ ওভার পর্যন্ত উত্তেজনা বজায় রাখলেন তুষার দেশপান্ডে। অসাধারণ কামব্যাক করে তুষাররা প্রমাণ করলেন,"এভাবেও ফিরে আসা যায়।"

কলকাতা : ১২ বলে দরকার ১৫। ক্রিজে রশিদ খান ও রাবাডা। সেই সময়ে গুজরাট দলের ক্রিকেটারদের থেকে যেন মনে হচ্ছিল, ম্যাচ তাঁরা প্রায় জিতেই গিয়েছেন। কিন্তু ১৯ তম ওভারে বলে এলেন জোফ্রা আর্চার। দিলেন মাত্র ৪ রান। শেষ ওভারে এলেন তুষার দেশপান্ডে। তাঁর একার হাতেই ম্যাচ নিয়ে চলে গেল রাজস্থান। ২ বলে দরকার ছিল ৭ রান। ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেলেন রশিদ, তখনই যেন লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ২১১ রান তাড়া করতে নেমে গুজরাট করল ২০৪/৮। ৬ রানে জিতল রাজস্থান।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। আজ রানে ফিরলেন যশস্বী জয়সোয়াল। ৩৬ বলে ৫৫ করলেন যশস্বী। বৈভব করলেন ১৮ বলে ৩১। তারপর থেকেই গুজরাটের আমেদাবাদে যেন ধ্রুব জুয়েল শো। ৪২ বলে ৭৫ রান করলেন জুৱেল। তাঁর জন্যেই ২০ ওভার শেষে ২১০/৭ করল রাজস্থান। ৪২ রান দিলেও ২ উইকেট পেলেন রাবাডা। একটি করে উইকেট পেলেন সিরাজ, অশোক শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান।
ব্যাটে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন সাই সুদর্শন। ৪৪ বলে ৭৩ করেছিলেন সুদর্শন। আজ অভিষেকে ১৪ বলে ১৮ করলেন কুমার কুশাগ্র। ১৪ বলে ২৬ করলেন জোস বাটলার। এরপর থেকেই যেন কামব্যাক করল রাজস্থান । ১২৭/৩ থেকে ১৬১/৭ হয়ে যায় গুজরাট। এরপরেই পাল্টা লড়াই শুরু করেন রশিদ খান ও কাগিসো রাবাডা। একসময় ১২ বলে ১৫ রান প্রয়োজন ছিল গুজরাটের। কিন্তু ১৯তম ওভারে এসে আর্চার দিলেন মাত্র ৪ রান। সেখানেই হয়ত ম্যাচ ঘুরল রাজস্থানের জন্য। ৪ উইকেট পেলেন রবি বিষ্ণোই। ১টি করে উইকেট পেলেন তুষার, রিয়ান পরাগ ও বার্গার।
আজ আইপিএলের সর্বোচ্চ গতির বল করলেন অশোক শর্মা। ১৫৪ কিলোমিটারের বেশি বল করে ইতিমধ্যেই আইপিএলে রেকর্ড গড়লেন তিনি। কিন্তু শেষ ওভার পর্যন্ত উত্তেজনা বজায় রাখলেন তুষার দেশপান্ডে। ৬ বলে দরকার ছিল ১০ রান। কে জানত, সেই অবস্থাতেও উত্তেজনা বজায় রাখবে রাজস্থান ? শেষ অবধি শেষ ওভারে এল মাত্র ৪ রান। রাজস্থান জিতল মাত্র ৬ রানে। শেষ বলের আগের বলে আউট হলেন রশিদ খান (২৪)। অসাধারণ কামব্যাক রাজস্থান রয়্যালসের। একসময় ম্যাচ জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল তাঁদের। অসাধারণ কামব্যাক করে তুষাররা প্রমাণ করলেন,”এভাবেও ফিরে আসা যায়।”
