AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইপিএল

আইপিএল

বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হল আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আমেরিকার এনএফএলের পরই সবচেয়ে ধনী স্পোর্টস লিগ কিন্তু আইপিএলই। ২০২৫ সালের রিপোর্ট বলছে, আইপিএলের ভ্যালুয়েশন ১৮.৫ বিলিয়ন ডলার। যা কিনা, ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার থেকেও অনেকটা বেশি। এ ছাড়াও ২০২৫ সালের আইপিএল দেখেছিলেন প্রায় ১০০ কোটি দর্শক। যা মাঝে মাঝেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকেও হার মানিয়ে দেয়। ২০০৮ সালে শুরু হওয়া এই লিগ খুব কম সময়েই বিশ্বের ক্রীড়া মানচিত্রে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছে। আর তার পিছনে রয়েছে ক্রিকেট ও বিনোদনের যুগলবন্দি। হার্দিক পান্ডিয়া থেকে জসপ্রীত বুমরা বা ঋষভ পন্থদের পাশাপাশি আইপিএল থেকে উঠে এসেছে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়। যাঁরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন।

Read More

Hardik Pandya: শেষ হল জল্পনা, এবার মুম্বই ছেড়ে কোন রাস্তায় পাড়ি হার্দিকের?

IPL 2027: হার্দিককে নেওয়ার দৌড়ে ছিল একাধিক দল। নাম উঠেছিল কেকেআরএরও। সূর্যকুমার যাদবও মুম্বইতে থাকছেন। মুম্বই চাইছে ডেথ ওভারে এমন একজন বোলার, যিনি বুমরাকে সঙ্গ দিতে পারবেন। যদিও একটা চিন্তা রয়ে যাচ্ছে। ক্রমাগত চোট-আঘাতে জর্জরিত হার্দিক। ভারতের জার্সিতেও তিনি খেলছেন না বহুদিন।

Mumbai Indians New Head Coach: মাহেলা অধ্যায় অতীত, এবার প্রাক্তন খেলোয়াড়কেই হেডকোচের চেয়ারে বসাল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2027: সম্প্রতি ক্যাপ্টেন নিয়েও চরম বিপাকে ছিল দলটি। এর মধ্যেই দল ছাড়েন মাহেলা। দুই দফায় মুম্বইয়ের কোচ হিসেবে কাজ করেছেন মাহেলা। প্রথম দফাতে ২০১৭-২০২২ ও দ্বিতীয় দফাতে ২০২৪-২০২৬ অবধি কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

Mahela Jayawardene: মুম্বইতে সমাপ্ত মাহেলা অধ্যায়, রোহিতদের হেডস্যরের চেয়ারে কে বসবেন?

Mumbai Indians: মোট ২ দফাতে দলের কোচ ছিলেন তিনি। ২০১৭ থেকে ২০২২ ও দ্বিতীয়বার ২০২৪ থেকে কোচিং করিয়েছেন মাহেলা। তাঁর কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৫টি আইপিএল খেতাবের মধ্যে ৩টি জিতেছিল। তবে দ্বিতীয় দফাতে আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি দল।

IPL : ৩ বছর পর দেশে ফিরল আইপিএল নিলাম, কবে হবে? জানাল বিসিসিআই!

Indian Premier League Mini Auction: ২০২৭ সালের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আগামী বছর ভারত সফরে ৫টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে অংশ নেবে তারা। ইতিমধ্যেই আইপিএল না খেলার সম্ভাবনা হয়েছে মিচেল স্টার্কের।

Narendra Modi: নরেন্দ্র মোদীর ডাককে উপেক্ষা নয়, শাহরুখ-সৌরভদের সঙ্গে বৈঠক পিছিয়ে দিল BCCI

BCCI: আইপিএলের ২০তম সংস্করণের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজিগুলির মালিক ও কর্মকর্তাদের পাশাপাশি এই বৈঠকে থাকবেন আয়োজক রাজ্যগুলির ক্রিকেট কর্তারাও। সেই সুবাদেই থাকার কথা কেকেআরের মালিক শাহরুখ খান ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Rohit Sharma: এতদিন অন্যের নির্দেশে এখানে-ওখানে ফিল্ডিং করেছেন, এবার মুম্বইয়ে নিজেই ছড়ি ঘোরাবেন রোহিত?

Mumbai Indians: রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এরপর ৬ বছর কেটে গেলেও আর ট্রফির ছোঁয়া পাননি আম্বানির দলের ছেলেরা। ২০২৪ সালে তাঁকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়াকে, কিন্তু সাফল্য আসেনি।

Sourav Ganguly: জল্পনার অবসান, দিল্লি ক্যাপিটালসের নয়া ‘বিগ বস’ সৌরভই

Delhi Capitals: আইপিএলে একমাত্র দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসই এমন দুটি দল - যারা কোনওদিন চ্যাম্পিয়ন হয়নি। ২০২০ সালে ফাইনাল খেলেছিল দিল্লি কিন্তু হারতে হয় মুম্বইয়ের কাছে। পরের বছর লিগ শীর্ষে থাকলেও ফাইনালে পৌঁছতে পারেনি দলটি। এরপর ২০২২ থেকে আর প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

IPL Auction Venue 2027: ৩ বছর পর দেশে ফিরছে IPL নিলাম, ভেন্যু জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া!

Indian Premier League: এবছর অর্থাৎ ২০২৭ সালের আইপিএলই শেষ মিনি অকশন হবে। তার পরের আইপিএলে মেগা অকশন হবে। ২০২৭ সালে আইপিএলের দলগুলো দলে বিশেষ কিছু পরিবর্তন না করলেও পরের বছর তাদের সবাইকেই প্রায় সম্পূর্ণ খোলনলচে বদলে ফেলতে হবে।

CSK New Coach 2026: সিএসকে-তে ফ্লেমিং যুগের অবসান, ধোনির প্রাক্তন সতীর্থই রুতুরাজদের হেডস্যার!

IPL: নতুন হেড কোচকে তাঁর নিজস্ব সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে সিএসকে। তিনি ইতিমধ্যেই সেই বিষয়ে কিছুটা সময় চেয়েছেন ও ফ্র্যাঞ্চাইজিও তাতে সম্মতি দিয়েছে। বর্তমান দলের সঙ্গে থাকা শ্ৰীধৰণ শ্রীরাম ও রাজীব কুমার নিজেদের দায়িত্বে বহাল থাকতে পারেন।

MS Dhoni News: ১৯ বছরের সম্পর্কে ফাটল, সিএসকে-র স্টেক সংক্রান্ত দ্বন্দ্বে কি ইতি ধোনির আইপিএল কেরিয়ারে?

CSK: ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও তিনি আইপিএলের সফলতম ক্যাপ্টেনদের সারিতে প্রথম দিকে থাকবেন। ২৩৮ আইপিএল ম্যাচে মোট ৫৪৩৯ রান করেছেন ক্যাপ্টেন কুল।