Ashok Bhattacharya : বামেদের ভোট গিয়েছে বিজেপিতেই, অবশেষে স্বীকারোক্তি অশোক ভট্টাচার্যের !
অশোক ভট্টাচার্যের স্বীকারক্তি, বামেদের ভোটই গিয়েছে বিজেপিতে। তাঁর দাবি, ২০১৯-এর লোকসভা ভোটের ২২ থেকে ২৩ শতাংশ ভোটই বিজেপিতে চলে গিয়েছে। সেই ভোট ফেরাতে হবে। অশোক ভট্টাচার্যের আশা, এবারই বামেদের আসন খরা কাটবে। পাল্টা ফিরহাদ বলেন,"আমরা বহুদিন ধরে বলছি, বামের ভোট রামে গিয়েছে।"
রাজ্য-রাজনীতিতে তৃণমূল বারবার রাম-বাম সেটিং তত্ত্বকে তুলে ধরেছে। তৃণমূল নেতা-মন্ত্রীরা অভিযোগ করে এসেছেন, বামেদের ভোট বিজেপির ঘরেই গিয়েছে। এবার তা মেনে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যও। তাঁর স্বীকারক্তি, বামেদের ভোটই গেছে বিজেপিতে। তাঁর দাবি, ২০১৯-এর লোকসভা ভোটের ২২ থেকে ২৩ শতাংশ ভোটই বিজেপিতে চলে গিয়েছে। সেই ভোট ফেরাতে হবে।” অশোক ভট্টাচার্যের আশা, এবারই বামেদের আসন খরা কাটবে। অন্যদিকে, এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের দাবি, তৃণমূল অনেকদিন আগের থেকেই বলে আসছে বামের ভোট গিয়েছে রামে। ফিরহাদ হাকিম বলেন, “আমরা বহুদিন ধরে বলছি, বামের ভোট রামে গিয়েছে। অশোকদা এতদিনে বুঝতে পেরেছেন। বিজেপির ভোট তো যায়নি। এটা তো সিপিএমের অপদার্থতা।”
স্লোগানে-স্লোগানে মুখরিত রাজপথ, 'Justice for Rahul', পা মেলালেন সকলে
ফের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী, কালিয়াচকের ঘটনা নিয়ে বড় কোনও বার্তা?
কালিয়াচককাণ্ডের তদন্তে মালদার জেলাশাসকের দফতরে NIA
প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব , শতাব্দীর সামনেই তুমুল বিক্ষোভ
