AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের দিন ঘোষণার আগেই রাজ্য পুলিশে পরপর বদল

ভোটের দিন ঘোষণার আগেই রাজ্য পুলিশে পরপর বদল

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 15, 2026 | 9:01 PM

Share

ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে।  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে ২৭টি রদবদল ঘটেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।

কলকাতা: আজ, রবিবার বিকাল চারটেয় রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা। কিন্তু তার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-কে বদলি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন ইন্সপেক্টর বদল করা হয়েছে। ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে।  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে ২৭টি রদবদল ঘটেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।

Follow Us