উত্তর কলকাতার মেয়ে, জিপিএস লোকাশন অনুযায়ী বরাহনগর। ছোট থেকেই পছন্দ সাহিত্য। তাই গ্র্যাজুয়েশনে বেছে নেওয়া ইংরেজি অনার্স। সঙ্গে পাসটাও পড়তে হত। সেখানেই বিষয় ছিল সাংবাদিকতা এবং গণজ্ঞাপন। ভালবাসাটা শুরু সেখান থেকেই। তবে ভাবনা ছিল স্পোটর্স জার্নালিস্ট হওয়ার। শচীন তেন্ডুলকার ছিলেন ভগবানের মতো। মাস্টার্ড ডিগ্রি শেষ করে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া প্রতিদিনে। কাজ শেখাও সেখান থেকে। মাইনে পেয়ে সাংবাদিকতার শুরু অবশ্য ‘একদিন’ পত্রিকা থেকে। নাহ, খেলাধুলোয় না কেরিয়ার শুরু বিনোদন বা পেজ-থ্রি দুনিয়াতেই। সেখান থেকে চলে যাওয়া ‘সকালবেলা’ সংবাদপত্রে। তারপর প্রায় বছর আষ্টেক কাটে ‘হ্যাংলা’ ম্যাগাজিনে। বিনোদন থেকে এক্কেবারে খাবারের খবরের প্লেটে। প্রিন্ট ভার্সনের পাশাপাশি ডিজিট্যালের কাজ শুরু সেখানেই। কবজি ডুবিয়ে প্রায় সাড়ে আট বছর কাটিয়ে বর্তমানে TV9 বাংলা ডিজিটালে। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ থেকে আজ পদ হয়েছে ডেপুটি ম্যানেজারের। ১২-১৩ বছর মিডিয়ায় কেটে গেছে। নতুন আরও নতুন কিছু শেখার আগ্রহ আরও বেশ কিছু বছর এগিয়ে নিয়ে যাবে, এটা নিশ্চিত।
Weight Loss : সপ্তাহে ১ কেজি ওজন কমাতে চান? প্রতিদিন কত স্টেপ হাঁটবেন জানেন?
Walking Process: সাধারণ হিসেব অনুযায়ী, প্রায় ৭৭০০ ক্যালোরি কমলে প্রায় ১ কেজি ওজন কমতে পারে। অর্থাৎ, ১ সপ্তাহে ১ কেজি কমানোর লক্ষ্য থাকলে প্রতিদিন প্রায় ১১০০ ক্যালোরি কমানো প্রয়োজন। তবে হাঁটার মাধ্যমে এই ঘাটতি তৈরি করা খুব কঠিন।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 6:59 pm
পুজোর আগেই নিম্নচাপ, বৃষ্টি কোথায় কোথায়?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ, কলকাতার বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 11:55 pm
Indian Mens Hockey Team: একদিনে দলগত বিভাগে জোড়া সোনা, ক্রিকেটের পর হকিতেও সেরার সেরা ভারতের ছেলেরা!
Asian Games 2026: এই জয়ের ফলে নিজেদের হকির সোনা সফলভাবে ডিফেন্ড করল টিম ইন্ডিয়া। ২০২২ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারত। ২০২৬ সালের সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে পুরুষ হকি দলের সোনা সংখ্যা এখন ৫। শুধু পুরুষ দলই নয়, সোনা জিতেছে মহিলা দলও। ফলে এশিয়ান গেমসের একই আসরে পুরুষ ও মহিলা - দুই দলই সোনা জেতার বিরল নজির গড়ল।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 6:17 pm
India Asian Games: একদিনে সোনার হ্যাটট্রিক, কুস্তি ও বক্সিংয়ে আরও ৩ স্বর্ণপদক পেল ভারত!
Asian Games 2026: মেডেল তালিকায় এখন এক নম্বরে আছে চিন। তাদের প্রাপ্ত মেডেল সংখ্যা ৩১৪। এর মধ্যে সোনা এসেছে ১৬২টি। দ্বিতীয় স্থানে ৭০টি সোনার সঙ্গে ২৩৮ মেডেল পেয়েছে জাপান। তৃতীয় স্থানে ৩৩টি সোনার সঙ্গে ১৩৪ মেডেল পেয়েছে দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানে ১৫টি সোনা, ২৫টি রুপো ও ৩৫টি ব্রোঞ্জের সঙ্গে ৭৫ মেডেল নিয়ে ভারত।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 5:43 pm
ODI World Cup 2027 Fixture: প্রকাশিত ODI বিশ্বকাপের সূচি! ভারতের ম্য়াচ কবে, দেখে নিন
Indian Cricket: ১৭ ও ১৮ নভেম্বর কেপটাউন ও শোয়ানেতে হবে সেমিফাইনাল ও ২১ নভেম্বর ২০২৭ সালে জো'বার্গে ফাইনাল। ২০০৩ সালে জো'বার্গেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল সৌরভের ভারত। এবার কি ওই মাঠেই তারা তৃতীয়বারের জন্য ট্রফি তুলতে পারবে?
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 4:13 pm
Lovlina Borgohain Gold: ১২ বছরের অপেক্ষার অবসান, জন্মদিনেই এশিয়ানে সোনাজয় লভলীনার!
Asian Games 2026: এশিয়ান গেমসে ভারতের বক্সিংয়ে সর্বকালের সেরা পারফরম্যান্স হিসেবে ধরা হয় ২০১০ সালের গুয়াংঝৌ এশিয়ান গেমসকে। সেবার ভারতীয় দল ২ সোনা, ৩ রুপো ও ৪ ব্রোঞ্জসহ মোট ৯টি পদক পেয়েছিল। এই মুহূর্তে ভারতের পদক সংখ্যা ৭০, সোনা এসেছে ১২টি।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 11:55 am
Shubhman Gill 200: ২য় দ্বিশতরান গিলের, সেঞ্চুরি হিটম্যানেরও! রেকর্ড রান তাড়া করে জয়ী ভারত
India vs West Indies Rohit Sharma Gill: জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এর আগের সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধেই কথা হচ্ছিল, হয়ত এটাই শেষ সিরিজ রোহিতের। কিন্তু না, হিটম্যান দেখালেন, তিনি ভয়ঙ্কর হলে বিপক্ষের বোলারদের সর্বনাশ ছাড়া কিছুই হয় না।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 11:30 am
Apple Pay India: দেশে নতুন পেমেন্ট সিস্টেম চালু করল অ্যাপল, কীভাবে চালাবেন দেখে নিন বিস্তারিত
Apple Payment: সাধারণত, অ্যাপল পে-তে পেমেন্টের সময় কার্ডের পিন বা ওটিপি দিতে লাগে না। তার বদলে ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন করা যায়। যদিও এই মুহূর্তে অ্যাপল পে দিয়ে পেমেন্ট করলে আপনি বেশ কিছু রিওয়ার্ড ও অন্য কার্ড বেনিফিট পাবেন।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 7:17 pm
Karachi Football Team Robbery: মাঝরাস্তায় বন্দুকের নলের সামনে ফুটবলারদের টাকা-মোবাইল লুঠ, ভয়ঙ্কর কাণ্ড পাকিস্তানে!
Pakistan: ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোয়েটাতে বাস বা ট্রেনে করে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবুও এঁরা শোনেননি। সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজম জানান, নিরাপত্তাজনিত কারণেই সড়ক বা রেলপথে যেতে বারণ করা হয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 1:11 pm
Online Shopping: অনলাইনে জিনিস কেনেন? একটু অসাবধান হলেই ব্যাঙ্ক ফাঁকা করে দেবে প্রতারকরা! কীভাবে সাবধান হবেন?
E-Commerce Scam: সামনেই পুজো। এই সময়ে অনেকেই অনলাইনে নানা জিনিস কিনবেন। তবে এর মধ্যেই লুকিয়ে আছে স্ক্যামাররা। কখন কোথা থেকে আপনি প্রতারকদের চক্করে পড়বেন, নিজেও জানেন না। তাই কতগুলি পদক্ষেপ নিলেই আপনি থাকবেন সুরক্ষিত। কোনও অচেনা transaction দেখলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক-কে জানান।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 5:36 pm
Bank Holidays in October: পরের মাসে দুর্গাপুজো, কবে কবে বন্ধ ব্যাঙ্ক? দেখে নিন ছুটির তালিকা
Bank Holiday List: তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চালু থাকবে ব্যাঙ্কের অনলাইন শাখা। ডিজিটাল পরিষেবা বা ইউপিআই রোজই চালু থাকে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই বা এটিএম ব্যবহার করতে পারবেন। তবে চেক সংক্রান্ত কাজ, অ্যাকাউন্টের কোনও পরিষেবা, নথি যাচাই - ছুটির কারণে পিছিয়ে যেতে পারে।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 3:14 pm
Indian Cricket Team: বৃষ্টির জেরে কোয়ার্টার ফাইনাল বাতিল, এশিয়ান গেমসে শ্রেয়সদের বিপক্ষে খেলবেন কারা?
Asian Games 2026: পুরুষদের ক্রিকেটে ভারত আগেও সোনা জিতেছিল। ২০২২ এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে সিডিং পদ্ধতিতে সোনা পেয়েছিল ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে ইতিমধ্যে সেরার শিরোপা হিসেবে সোনা পেয়েছে ভারত।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 2:11 pm