West Bengal Assembly Election 2026: ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় ভোট হবে বাংলায়, ঘোষণা কমিশনের
Bengal Election Dates: আজ, রবিবার দিল্লিতে রয়েছে নির্বাচন কমিশনের বৈঠক। তারপরই ভোটের দিনক্ষণ ঘোষণা। শুধু পশ্চিমবঙ্গ নয়, একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করা হবে। ভোট হবে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল ও অসমেও।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তিনি জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে ভোটের দিন ঘোষণা করা হবে।
LIVE NEWS & UPDATES
-
WB Election 2026: বাংলার ভোট কেন ২ দফায়?
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি বাংলায় এসেছিলেন। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন তিনি। বাম প্রতিনিধিরা বেরিয়ে জানান, তাঁর ১-২ দফায় ভোট করার আর্জি জানিয়েছেন। তবে তৃণমূল এ ব্যাপারে কোনও কথা বলেনি। মূলত এসআইআর নিয়ে সওয়াল করে বেরিয়ে আসে তারা। জ্ঞানেশ কুমার বলেন, “কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।”
- দফা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাইছে না তৃণমূল। দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আগে বিরোধীরা চেয়েছিলেন ৮ দফায় ভোট হোক, দেখেছেন কোনও লাভ হয়নি। এবার বলছেন ২ দফায় হোক। এতে তৃণমূলের কিছু যায় আসে না। ভোট দেবে মানুষ।
-
২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় কোথায় হবে ভোট
কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায়।
-
-
২৩ এপ্রিল, প্রথম দফায় পশ্চিমবঙ্গে কোথায় কোথায় হবে ভোট
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।
-
Election 2026: সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরবে, কী বললেন জ্ঞানেশ কুমার
- রাজনৈতিক হিংসা ও ভোট প্রভাবিত করার চেষ্টা করলে, অভিযুক্তদের রেয়াত করবে না নির্বাচন কমিশন।
- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন কবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে।
- ‘ভোটের আগে কী ঘটেছে, তা নিয়ে কমিশন কোনও মন্তব্য করবে না।’ গিরিশ পার্কের ঘটনা প্রসঙ্গে বললেন জ্ঞানেশ কুমার।
- সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কাজ চলছে। বিচারকরা খতিয়ে দেখছেন।
-
West Bengal Assembly: বাংলার ভোটের দিন ঘোষণা
- পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে।
- আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট।
- জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দফা কমানো হয়েছে। কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।
-
-
কোন রাজ্যে কবে ভোট
অসমের ১২৬টি কেন্দ্রে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল হবে ভোট। ৪ মে হবে গণনা।
কেরলের ১৪০ কেন্দ্রের ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল হবে ভোট। ৪ মে হবে গণনা।
পুদুচেরীতেও ৯ এপ্রিল এক দফায় হবে ভোট। ৪ মে হবে গণনা।
তামিলনাড়ুতে ২৩৪টি কেন্দ্রের ভোট হবে ২৩ এপ্রিল। গণনা হবে ৪ মে হবে গণনা।
-
SIR: সংবিধান মেনেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে: জ্ঞানেশ কুমার
- এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটা দেখাই আমাদের লক্ষ্য।
- সিইসি উল্লেখ করেছেন সংবিধান মেনেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রয়েছে ৬.৪৪ কোটি ভোটারের নাম। বিচারাধীন নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হবে।
- বিএলও ও এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব কর্মী ও আধিকারিকদের প্রশংসা করেছেন জ্ঞানেশ কুমার।
-
Election Announcement: ভোট ঘোষণা করছেন জ্ঞানেশ কুমার
- পাঁচ রাজ্যে গিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হয়েছে: জ্ঞানেশ কুমার।
- প্রথমবারের ভোটারদের কাছে আবেদন, তাঁরা যেন অবশ্যই এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনার ভোট আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে: জ্ঞানেশ কুমার।
- ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সুরক্ষার যথাযথ বন্দোবস্ত করবে কমিশন: জ্ঞানেশ কুমার।
- ২০টি দেশের কমিশনের সদস্য পাঁচ রাজ্যের নির্বাচন দেখতে আসবে।
-
Election 2026: বিকেল ৪টেয় বিজ্ঞান ভবনে বৈঠক
বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে হবে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তখনই জানা যাবে ভোট কবে হবে। বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে আগেই বলেছিলেন, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হয়ে যাওয়ার পর ভোটের ঘটনা হতে পারে।
Published On - Mar 15,2026 3:53 PM
