Narendra Modi : রাত পোহালেই কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা, প্রস্তুতি তুঙ্গে
WB Assembly Election 2026 : রবিবার হাসিমারা এয়ারবেসে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমারা থেকে কপ্টারে কোচবিহারে যাবেন। তারপর কোচবিহার বিমানবন্দর থেকে সড়কপথে রাসমেলার মাঠে যাবেন। সভাশেষে ফের হাসিমারা ফিরবেন। রাসমেলার মাঠে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। আজ রাতের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়ে যাবে।
বাকি আর ১৯ দিন। তারপরই প্রথম দফার বিধানসভা নির্বাচন। আগামিকাল কোচবিহারে নরেন্দ্র মোদী আসছেন। ব্রিগেডের পর এবার কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। রবিবার হাসিমারা এয়ারবেসে নামবেন। হাসিমারা থেকে কপ্টারে কোচবিহারে যাবেন। তারপর কোচবিহার বিমানবন্দর থেকে সড়কপথে রাসমেলার মাঠে যাবেন। সভাশেষে ফের হাসিমারা ফিরবেন। রাসমেলার মাঠে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। আজ রাতের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়ে যাবে।মাঠে তিনটে তাঁবু খাটানো হয়েছে। রবিবারের পর আবার ১০ এপ্রিল উত্তরবঙ্গে আসার কথা রয়েছে তাঁর। শিলিগুড়িতে ৩ কিলোমিটার রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদী।
Follow Us
