AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suman Kalyan Bhadra

Suman Kalyan Bhadra

Author - TV9 Bangla

sumanbhadra.tv9@gmail.com

নিবাস কোচবিহার শহরে। ২০০৩ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ক্রিকেট ভীষণ প্রিয়। গাছপালার সঙ্গে অবসর কাটে। ছবি তোলা, গান শোনাও নিত্যদিনের ‘কর্মসূচি’। রাজনৈতিক, সামাজিক এবং অপরাধ সংক্রান্ত তদন্তমূলক খবর বিশেষ পছন্দের।

Buxa tiger reserve: একটি ভ্রুণ খেয়ে ফেলেছিল নিজেই, বক্সার বাঘিনীকে ঘিরে এল নতুন তথ্য

Buxa tiger reserve: একটি ভ্রুণ খেয়ে ফেলেছিল নিজেই, বক্সার বাঘিনীকে ঘিরে এল নতুন তথ্য

এর মধ্যেই গত ৮ নভেম্বর বাঘিনীটির এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও NTCA'র অনুসন্ধানে উঠে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাঘিনীটি মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে পালায়নি। বরং বেষ্টনীর একটি গেটের কাছে তারের বেড়া ও মাটির সংযোগস্থলে ফাঁক ছিল। সেই ফাঁক দিয়েই সে বাইরে বেরিয়ে যায়।

Tigress Buxa: বাংলা নয়, এবার একেবার দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে বাঘিনি! সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে বন দফতর

Tigress Buxa: বাংলা নয়, এবার একেবার দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে বাঘিনি! সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে বন দফতর

Tigress: প্রথমে বিহার থেকে ধরা হয় বাঘিনিকে। নিয়ে যাওয়া হয় বক্সায়। সেখান থেকে বাঘ চলে যায় অসমের দিকে। ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ে আসা হয় বক্সায়। আবারও সিঁদ কেটে চলে গিয়েছে বাঘিনি। সূত্রের খবর, ওই বাঘিনি অন্তঃস্বত্ত্বা ছিল। গর্ভেই তার তিন ভ্রূণ নষ্ট হয়েছে বলেও জানা যাচ্ছে।

India-Bangladesh Relations: তারেক রহমান সরকারের একগুঁয়েমি, ফের বাড়ছে ভারত-বাংলাদেশ অস্বস্তি?

India-Bangladesh Relations: তারেক রহমান সরকারের একগুঁয়েমি, ফের বাড়ছে ভারত-বাংলাদেশ অস্বস্তি?

India-Bangladesh Diplomatic Tensions: কূটনৈতিক মহলের নজর এখন বৈঠক স্থগিতের পেছনে কারণগুলির দিকে। একাধিক বিষয়কে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই দিল্লি ও ঢাকার সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ বারবার হাসিনাকে ফেরানোর দাবি জানালেও ভারত এখনও তাঁকে প্রত্যর্পণ নিয়ে কোনও স্পষ্টভাবে কিছু জানায়নি ।

Buxa Tigress: গর্ভেই নষ্ট তিন ভ্রূণ! অন্তঃস্বত্ত্বা ছিল বাঘিনী?

Buxa Tigress: গর্ভেই নষ্ট তিন ভ্রূণ! অন্তঃস্বত্ত্বা ছিল বাঘিনী?

বক্সা থেকে বারবার পালিয়ে যাচ্ছে বাঘিনি (Tigress)। একবার নয়, দুবার ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল বক্সার (Buxa) জঙ্গলে। কিন্তু সিঁদ কেটে ফের পালিয়েছে সে। এরপরই প্রশ্ন উঠেছে, তাকে আনার সময়ই কি অন্তঃস্বত্ত্বা ছিল সে? সেই খবর বিহারের বনকর্মীরা বাংলাকে জানাল না কেন, সেই প্রশ্নও সামনে এসেছে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে ওই বাঘিনীর গর্ভেই মৃত্যু হয়েছে তার তিন সন্তানের।

Buxa Tigress: বক্সার সেই বাঘিনীর গর্ভেই নষ্ট হয়ে যায় তিন সন্তান? অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই টানাহ্যাঁচড়া?

Buxa Tigress: বক্সার সেই বাঘিনীর গর্ভেই নষ্ট হয়ে যায় তিন সন্তান? অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই টানাহ্যাঁচড়া?

Buxa Tigress Pregnant: কেন্দ্রীয় বন দফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারপার্সন রাজেশ গোপাল পরামর্শ দিয়েছিলেন, বৈঠকে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এনক্লোজারে রাখা হোক। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই ২৩ অক্টোবর কেন তাকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সেই প্রশ্ন উঠেছে। আর এরপরই সেই বাঘিনি সোজা চলে যায় অসমে।

Buxa Tigress Update: সঙ্কোষ নদী থেকে ৫ কিলোমিটার দূরে বাঘিনি! প্রেমের খোঁজে কি ফের অসমের পথেই ‘ডুয়ার্সের রানি’?

Buxa Tigress Update: সঙ্কোষ নদী থেকে ৫ কিলোমিটার দূরে বাঘিনি! প্রেমের খোঁজে কি ফের অসমের পথেই ‘ডুয়ার্সের রানি’?

Buxa tigress escape: সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পানবাড়ি থেকে সঙ্কোষ নদীর দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এই নদী পেরোলেই অসমের রায়মানা জঙ্গল। এর আগে এই পথ ধরেই অসমের জঙ্গলে চলে গিয়েছিল বাঘিনী। ফলে এবারও সে সঙ্কোষ পেরিয়ে রায়মানার জঙ্গলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে একদিকে যেমন বাঘিনির গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে, তেমনই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ফের সেই একই গন্তব্য! সিঁদ কেটে পালাল বাঘিনী

ফের সেই একই গন্তব্য! সিঁদ কেটে পালাল বাঘিনী

Tigress Buxa reserve: বনমন্ত্রী বলেন, “NTCA-র অনুমতি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করব, বাঘিনী যাতে সংকোষ নদী পেরিয়ে না যায়। তবে খুব বেশি আর আটকে রাখার বিষয় নেই। বাঘিনী একটি নির্দিষ্ট পথে চলছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য আর ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে না।”

Buxa Tigress: চেনা পথেই এগোচ্ছে বাঘিনী, সংকোষ নদী পেরলেই ফের…

Buxa Tigress: চেনা পথেই এগোচ্ছে বাঘিনী, সংকোষ নদী পেরলেই ফের…

বনমন্ত্রীর এই বক্তব্য থেকেই জানা গিয়েছে, বাঘিনীর ফের অসমের জঙ্গলমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাঘিনী শেষ পর্যন্ত সংকোষ নদী পেরিয়ে অসমে প্রবেশ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে।

Buxa Tigress: ফিরিয়ে আনা হয়েছিল অসম থেকে, এক সপ্তাহ গেল না, এবার সুড়ঙ্গ খুঁড়ে পালাল বক্সার বাঘিনি

Buxa Tigress: ফিরিয়ে আনা হয়েছিল অসম থেকে, এক সপ্তাহ গেল না, এবার সুড়ঙ্গ খুঁড়ে পালাল বক্সার বাঘিনি

Buxa Tigress Missing: ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনীকে কাবু করা হয়। এরপর নিয়ে আসা হয় বক্সারে। উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

Assam Firing: টানটান উত্তেজনা, সীমান্ত পেরিয়ে প্রায় ঢুকেই পড়ছিল, আটকাতে পরপর ফায়ারিং! বাংলা বাঁচল বড় বিপদ থেকে…

Assam Firing: টানটান উত্তেজনা, সীমান্ত পেরিয়ে প্রায় ঢুকেই পড়ছিল, আটকাতে পরপর ফায়ারিং! বাংলা বাঁচল বড় বিপদ থেকে…

Drugs Syndicate: গোপন সূত্রে খবর পেয়ে ধুবড়ি জেলার ছাগলিয়া ফাঁড়ির পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখেই বাইকে চেপে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সূত্রের খবর, বারংবার পাচারকারীদের থামতে বললেও, তারা থামেনি। এরপর বাধ্য হয়েই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। 

Encounter: রাত ৩টে, গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা! আবারও পুলিশের এনকাউন্টার, চর্চা তুঙ্গে

Encounter: রাত ৩টে, গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা! আবারও পুলিশের এনকাউন্টার, চর্চা তুঙ্গে

Assam Encounter: অসম পুলিশ জানিয়েছে, তদন্তের প্রয়োজনে শিবসাগরে নিয়ে যাওয়ার সময় ফুলপানিচিগা এলাকায় শৌচকর্মের কথা বলে গাড়ি থামান ঘনকান্ত। গাড়ি থেকে নামতেই তিনি তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়।

হারিয়ে যাওয়া ‘রানি’কে অসম থেকে ফিরিয়ে আনছেন বনমন্ত্রী

হারিয়ে যাওয়া ‘রানি’কে অসম থেকে ফিরিয়ে আনছেন বনমন্ত্রী

Tigress in Buxa: অবশেষে খাঁচাবন্দি বক্সার বাঘিনী। অসম থেকে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। বনমন্ত্রী মনোজ ওরাওঁয়ের উপস্থিতিতে গাড়িতে তোলা হল তাঁকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে পথ ভুলে অসমের দিকে চলে গিয়েছিল বাঘিনী। সেই বাঘিনীকে ফেরাতে অসম ছুটে যান বনমন্ত্রী। অবশেষে মঙ্গলবার এল সাফল্য।