AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Leader: সিতাইয়ে নিখোঁজ বিজেপি নেতা! পুলিশের বিরুদ্ধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর

Sitai: পরিবার সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। ইতিমধ্যেই সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেছেন তাঁর স্ত্রী শিবানী বর্মন। একইসঙ্গে করছেন বিস্ফোরক অভিযোগ।

BJP Leader: সিতাইয়ে নিখোঁজ বিজেপি নেতা! পুলিশের বিরুদ্ধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 5:03 PM
Share

সিতাই: ভোটের মুখেই আচমকা নিখোঁজ বিজেপি নেতা। এ ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য সিতাইয়ের রাজনৈতিক মহলে। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতা সুকুমার বর্মন। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর খোঁজ মিলছে না। তিনি আবার বর্তমানে সিতাই বিধানসভার ১ নম্বর মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। ইতিমধ্যেই সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেছেন তাঁর স্ত্রী শিবানী বর্মন। একইসঙ্গে করছেন বিস্ফোরক অভিযোগ। 

তাঁর দাবি, শিলদুয়ার জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় আচমকা একটি পুলিশের গাড়ি তাঁর স্বামীর সামনে দাঁড়ায়। পুলিশই তাঁর স্বামীকে মোটরসাইকেল-সহ তুলে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এ বিষয়ে সিতাই থানার আইসি ফোনে জানান, একটি মিসিং ডায়েরি হয়েছে, প্রাথমিক তদন্ত করে এখনও কিছু পাওয়া যায়নি।

কোচবিহার বিজেপির জেলা সম্পাদিকা বিউটি রায় গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে পুলিশের বিরুদ্ধেই আঙুল তুলছেন। সুর চড়াচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলছেন, “হয়তো পুলিশ তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছে। বাড়ি থেকে ৫০ মিটার যেতে না যেতেই পুলিশ ওকে তুলে নিয়ে যায়। এখন উনি কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানা যাচ্ছে না।”  

Follow Us