AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: বাড়িতে ঢুকেই স্ত্রীর গলায় চালিয়ে দিলেন ধারাল অস্ত্র! BLO-র ভূমিকায় স্তব্ধ পড়শিরা

Cooch Behar: রাজদীপের সঙ্গে অম্বালিকার নিত্য অশান্তি লেগে থাকত। রাজদীপ ভীষণই নেশা করতেন বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। রোজ মদ খেয়ে এসে স্ত্রীর ওপর অত্যাচার করতেন বলে অভিযোগ। সোমবার রাতেও বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু নিত্য ঘটনা ভেবে, তাতে বিশেষ আমল দেননি।

Cooch Behar: বাড়িতে ঢুকেই স্ত্রীর গলায় চালিয়ে দিলেন ধারাল অস্ত্র! BLO-র ভূমিকায় স্তব্ধ পড়শিরা
মৃত অম্বালিকা সরকারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 4:23 PM
Share

কোচবিহার:  নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ এক বিএলও-র বিরুদ্ধে। তিনি পেশায় একজন শিক্ষক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে ১ নং ওয়ার্ডের শ্যামাপ্রসাদপল্লি এলাকায়। অভিযোগ, সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  অভিযুক্ত শিক্ষক রাজদীপ বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজদীপ ১৭৭ নম্বর বুথের BLO বলে জানিয়েছেন এলাকাবাসী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অম্বালিকা সরকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজদীপের সঙ্গে অম্বালিকার নিত্য অশান্তি লেগে থাকত। রাজদীপ ভীষণই নেশা করতেন বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। রোজ মদ খেয়ে এসে স্ত্রীর ওপর অত্যাচার করতেন বলে অভিযোগ। সোমবার রাতেও বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু নিত্য ঘটনা ভেবে, তাতে বিশেষ আমল দেননি।

সন্ধ্যার পর বাড়ির ভিতর থেকে গোঙানির শব্দ শুনতে পান তাঁরা। তারপর বাড়ির ভিতর ঢুকে অম্বালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত অম্বলিকা সরকারের কাকা বলেন, “প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসেই অশান্তি করত। এদিনও তার ব্যতিক্রম হয়নি । বাড়িতে এসেই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে। এবং ঘরেই তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়।”