AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 16, 2026 | 9:53 PM

Share

 বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু, রবিবার কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্য পুলিশে বড় রদবদল করেছে নবান্ন। জানা গিয়েছে, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর প্রশ্ন উঠছে, ওই বদলির নির্দেশ কি কার্যকর হবে? এই নিয়ে কী বলছে কমিশন? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি নিয়ে কমিশন নিজেদের বক্তব্য জানাল। কমিশন জানিয়েছে, যদি কোনও আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচনের তারিখ ঘোষণার আগে দেওয়া হয়ে থাকে, কিন্তু তিনি এখনও নতুন পদে যোগ দেননি, তবে কমিশনের অনুমতি ছাড়া সেই নির্দেশ কার্যকর করা যাবে না। অর্থাৎ এদিন রাজ্য পুলিশে রদবদলের নির্দেশের পর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকরা যদি নতুন দায়িত্ব গ্রহণ করে না থাকেন, তবে সেই বদলির ক্ষেত্রে কমিশনের অনুমতি লাগবে।

Follow Us