Fire At Kolkata: বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বন্ধ, কেন?
শুধু প্রাণটুকু সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন তাঁরা। একজন বললেন, “২৯ তারিখ ভোট…ভোটার কার্ড সব পুড়ে গেছে…।” আর একজন বললেন, “আসুক ভোট চাইতে…আমাদের নিরাপত্তা দিতে পারে না…না মোদী- না দিদি।” একই সঙ্গে এলাকাবাসীর দাবি, প্রায় ৫ জন শিশুর খোঁজ মিলছে না।
সবে তখন দুপুর। কেউ ভাত খাচ্ছিলেন। কেউ সদ্য ভাত খেতে বসেছিলেন। কিন্তু তারপর সবটা শেষ। চোখের সামনে দেখলেন সাজানো-গোছানো ছোট্ট ঘর আর নেই। পুড়ে সব শেষ। কিচ্ছু নিয়ে বেরতে পারেননি ঝুপড়িবাসীরা। শুধু প্রাণটুকু সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন তাঁরা। একজন বললেন, “২৯ তারিখ ভোট…ভোটার কার্ড সব পুড়ে গেছে…।” আর একজন বললেন, “আসুক ভোট চাইতে…আমাদের নিরাপত্তা দিতে পারে না…না মোদী- না দিদি।” একই সঙ্গে এলাকাবাসীর দাবি, প্রায় ৫ জন শিশুর খোঁজ মিলছে না।
Follow Us
