Noapara Bomb: ভোটের ৪ দিন আগেই বিস্ফোণে কাঁপল নোয়াপাড়া
মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।
নোয়াপাড়ায় ফাটল বোমা । নিষ্ক্রিয় করে রাখার জন্য বোমা ফেটে বিপত্তি। রীতিমতো কেঁপে ওঠে বিস্তৃর্ণ নোয়াপাড়া থানার আশপাশ। ছিটকে পড়ল স্প্লিন্টার। ঘটনাটি ঘটেছে শনিবারের বার বেলায়। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভিতরের দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।
