AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India on Pakistan-Afghanistan War : ‘বর্বরোচিত, কাপুরুষের মতো…’ আফগানিস্তানের উপর হামলার ঘটনায় পাকিস্তানের কড়া নিন্দা ভারতের

India on Pakistan-Afghanistan War : বিদেশমন্ত্রকের তরফে কড়া নিন্দা করা হয়েছে এই হামলার। বিদেশমন্ত্রকের দাবি, এটা হিংসাত্মক হামলা। কাপুরুষের মতো কাজ করেছে পাকিস্তান। বহু সংখ্যক সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এমন জায়গায় আঘাত আনা হয়েছে যা কোনওভাবেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,পাকিস্তান এখন একটি গণহত্যাকে সামরিক অভিযান হিসেবে সাজানোর চেষ্টা করছে।

India on Pakistan-Afghanistan War : 'বর্বরোচিত, কাপুরুষের মতো...' আফগানিস্তানের উপর হামলার ঘটনায় পাকিস্তানের কড়া নিন্দা ভারতের
এস জয়শঙ্করImage Credit: Tv9 Bangla
| Updated on: Mar 17, 2026 | 3:05 PM
Share

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সংঘাত অব্যাহত। মঙ্গলবার আফগানিস্তানের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসলামাবাদ। হাসপাতালে এয়ারস্ট্রাইকের ঘটনার বলি হয়েছেন অনন্ত ৪০০জন। এবার এই ঘটনার কড়া নিন্দা করল ভারত। দু’টি শব্দ ব্যবহার করেছে নয়া দিল্লি। ‘কাপুরুষ’ ও ‘বর্বরোচিত’। আফগানিস্তানের উপর যে হামলা করেছে পাকিস্তান, তা অত্যন্ত নিন্দনীয়। নয়া দিল্লি বলছে, কাপুরুষের মতো হামলা করেছে পাকিস্তান।

গত মাস থেকে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সংঘাত চলছে। সোমবার রাতে আফগানিস্তানের উপর ভয়াবহ হামলা চালায় পাকিস্তান। কাবুলের একটি হাসপাতালে এয়ারস্ট্রাইক চালানো হয়। এমনটাই জানিয়েছে তালিবান সরকার। যদিও হাসপাতালে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানে চালানো হামলায় কোনও হাসপাতালের ক্ষতি হয়নি।

ভারত কী বিবৃতি দিয়েছে ?

বিদেশমন্ত্রকের তরফে কড়া নিন্দা করা হয়েছে এই হামলার। বিদেশমন্ত্রকের দাবি, এটা হিংসাত্মক হামলা। কাপুরুষের মতো কাজ করেছে পাকিস্তান। বহু সংখ্যক সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এমন জায়গায় আঘাত আনা হয়েছে যা কোনওভাবেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,পাকিস্তান এখন একটি গণহত্যাকে সামরিক অভিযান হিসেবে সাজানোর চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামলাটি পবিত্র রমজান মাসে চালানো হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। এমন কোনও ধর্ম বা আইন নেই যা একটি হাসপাতাল এবং তার রোগীদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলাকে সমর্থন করতে পারে।” ভারত এই হামলাকে পাকিস্তানের বেপোরোয়া আচরণের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে৷ আফগানিস্তানের মৃতদের পরিবারের শোকপ্রকাশ করেছে নয়া দিল্লি। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে নয়া দিল্লি। কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ভারত।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও আফগানিস্তানের একাধিক জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই তালিকায় রয়েছে কান্দাহার বিমানবন্দর, পাক্তিয়ার সামরিক ঘাঁটি এবং রাজধানী কাবুলের বিভিন্ন স্থান। পাকিস্তানের যুদ্ধবিমানগুলি কান্দাহার শহরের তালিবানের আল-বদর কর্পসের সদর দফতরে হামলা চালিয়েছে। এছাড়া, কাবুলের পুল-ই-চরখি, পক্তিয়ার চামকানি জেলার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন, আফগানিস্তান থেকে জঙ্গিদের নির্মূল করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে, সেদিনের হামলার ঘটনায় বহু সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছিল বলে খবর। সেইসময়ও হামলার নিন্দা করেছিল নয়া দিল্লি।

Follow Us