AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakraborty: ‘ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন’, কেন মিঠুনের মুখে মমতার এই ‘প্রশংসা’

Brigade Rally: একসময় তৃণমূলে ছিলেন অভিনেতা। রাজ্যসভার সাংসদও হন তিনি। পরে সেই পদে ইস্তফা দিয়ে দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ বছরে মিঠুন তাঁর বিভিন্ন মন্তব্যে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

Mithun Chakraborty: 'ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন', কেন মিঠুনের মুখে মমতার এই 'প্রশংসা'
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 14, 2026 | 3:26 PM
Share

কলকাতা: একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। পরে সেই পদে ইস্তফা দেন। ২০২১-এর আগে যোগ দেন বিজেপিতে। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভামঞ্চে দাঁড়িয়ে সেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রশংসা’! নাম না করে বক্তৃতার মাঝে বলে উঠলেন, ‘দেশের ১০ রাজনীতিকের মধ্যে একজন।’ তবে এর মধ্যে আদতে রয়েছে কটাক্ষের সুর।

এদিন মোদী সভায় পৌঁছনোর আগে মিঠুন চক্রবর্তী তাঁর বক্তৃতায় বলেন, “আমি যখন বলি, উনি ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন, তখন অনেকে আপত্তি জানায়। কিন্তু আমি ঠিকই বলি।” কেন প্রথম দশে মমতাকে রাখছেন তিনি? মিঠুন বলেন, “উনিই জানেন যে একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কী কী লাগে। শিক্ষা ব্যবস্থা ও কার্য ব্যবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য তো এটাই দরকার। দুনিয়ায় অনেক রকম মুখ্যমন্ত্রী দেখেছি, এরকম দেখিনি।” মুখ্যমন্ত্রীর নাম না করে এভাবেই কটাক্ষ করেন তিনি।

একসময় তৃণমূলে ছিলেন অভিনেতা। রাজ্যসভার সাংসদও হন তিনি। পরে সেই পদে ইস্তফা দিয়ে দেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ বছরে মিঠুন তাঁর বিভিন্ন মন্তব্যে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

এদিন মিঠুন দাবি করেন, পুলিশ নিরপেক্ষ হলেই বিজেপির ক্ষমতায় আসা কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, “পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, ৩০ মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে সব কষ্ট দূর হবে। গ্যারান্টি দিয়ে বলছি।”

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?