AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ১৫০ আসনে ঠিক হয়ে গেল বিজেপির প্রার্থী? কারা পেতে চলেছেন টিকিট?

BJP in Bengal: দু’দিন ধরে দিল্লিতে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন এই রাজ্যের তিন মুখ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

BJP: ১৫০ আসনে ঠিক হয়ে গেল বিজেপির প্রার্থী? কারা পেতে চলেছেন টিকিট?
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 12:43 AM
Share

কলকাতা: এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ। যদিও অনেক আগে থেকেই প্রার্থী বাছাইয়ে ঝাঁপিয়ে পড়েছে কমবেশি সব রাজনৈতিক দলই। ১৫০ এর মতো আসনে প্রার্থীদের ঠিক করে ফেলল বিজেপি। প্রথম দফায় অর্থাৎ ভোট ঘোষণার পরেই তাঁদের নাম প্রকাশ করবে পদ্মফুল শিবির। সূত্রের খবর, বর্তমান বিধায়কদের মধ্যে ৮৭ থেকে ৮৮ শতাংশই এবারও প্রার্থী হতে চলেছেন। বাকি কয়েকজন শারীরিক অসুস্থতা আর বয়সজনিত কারণে প্রার্থী না হতে চেয়ে দলকে জানিয়েছে বলে খবর। সংখ্যাটা ১০ থেকে ১২ শতাংশের মধ্যে বলেই জানা যাচ্ছে। 

সূত্রের খবর, সম্ভাবনাময় আসনে অগ্রাধিকার পেতে পারেন বর্তমান বিধায়করাই। তবে প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক নতুন মুখও। তবে কলকাতা ও তার লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেই এলাকার প্রার্থী বাছাই এখনও চূড়ান্ত হয়নি বলে খবর। এই এলাকার প্রার্থীদের ক্ষেত্রে শুধু দলীয় পরিচিতি নিয়, এলাকায় রীতিমতো বিশিষ্টজন বলে খ্যাতি রয়েছে, জনমানসে ভাবমূর্তি খুবই উজ্জ্বল এমন মুখদের প্রার্থী করার সম্ভাবনা জোরাল হচ্ছে বলে খবর। 

দু’দিন ধরে দিল্লিতে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন এই রাজ্যের তিন মুখ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

এরইমধ্যে সূত্রের খবর, ১৬ মার্চ বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সেই সম্ভাবনাই ক্রমশ জোরাল হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোটের দিন ঘোষণা হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির। কিন্তু ক’দফায় ভোট হবে তা এখনও স্পষ্ট না হলেও মোটামুটি এক থেকে তিন দফায় ভোট হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। তেমনই ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারও। অন্যদিকে ভোটের ফলাফল সামনে আসতে পারে এপ্রিলেই। 

Follow Us
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন