AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cash for votes controversy In Nandigram: প্রচারের মাঝেই টাকা বিলির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Nandigram election news: সোমবার রাতে মহম্মদপুরের একটি বুথের সামনে নির্বাচনী প্রচার  করছিলেন। অভিযোগ, প্রচারের মাঝেই হাবিবুল ভোটারদের টাকা দিচ্ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাবিবুল বলছেন, "টাকা কোথায় দেখুন, আমি ভোট প্রচারে এসেছি।"

Cash for votes controversy In Nandigram: প্রচারের মাঝেই টাকা বিলির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
গ্রেফতার তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 11:26 AM
Share

নন্দীগ্রাম: ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ। আর তা নিয়ে তপ্ত নন্দীগ্রাম।  মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুর বিরুদ্ধে নির্বাচনী প্রচার থেকে টাকা বিলির অভিযোগ ওঠে। খবর যায় থানায়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের জামাই হাবিবুলকে রাতভর আটক রেখে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করার কথা।

ঘটনার সূত্রপাত

অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুরের একটি বুথের সামনে নির্বাচনী প্রচার  করছিলেন। অভিযোগ, প্রচারের মাঝেই হাবিবুল ভোটারদের টাকা দিচ্ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাবিবুল বলছেন, “টাকা কোথায় দেখুন, আমি ভোট প্রচারে এসেছি।”

রাজনৈতিক প্রতিক্রিয়া

 এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতেই তৃণমূল নেতা টাকা বিলি করছিলেন। বিজেপি নেতা ধনঞ্জয় খাঁড়া বলেন, “সময়ের অপেক্ষা। দেখবেন ৪ তারিখের পর ওদের অবস্থা কী হয়।” অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং আসন্ন ভোটে বিরোধীতা রুখতে হাবিবুলকে মিথ্যা মামলায় ফাঁসানো ও হেনস্থা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা থমথমে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?