AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশ আপডেট

বাংলাদেশ আপডেট

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ। ভারত, মায়ানমার, পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে বাংলাদেশ।  এছাড়া নেপাল, ভূটান ও চিনের সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করে বাংলাদেশ। বাংলাদেশেই বিশ্বের বৃহত্তম মানগ্রোভ অরণ্য সুন্দরবন রয়েছে, যার কিছুটা অংশ ভারতেও রয়েছে। বাংলাদেশের মাতৃভাষা বাংলা। বাংলাদেশে মূল তিনটি নদী রয়েছে, গঙ্গা, পদ্মা ও মেঘনা নদী।

স্বাধীনতার আগে বাংলাদেশও অখণ্ড ভারতের অংশ ছিল। পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ। ১৯৭১ সালে মুক্তি আন্দোলন শুরু হয়। ভেঙে বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে যায়। এই যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারতীয় সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবর রহমান।  স্বাধীনতার পর বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৭২ সালে তৈরি হয় বাংলাদেশের সংবিধান। ১৯৭৫থেকে ১৯৯১ সাল অবধি বাংলাদেশে এক দলের শাসন চলেছিল। ১৯৯১ সাল থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকেই বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন শুরু হয়।

সামগ্রিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক রয়েছে। বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ট্রেনপথেও দুই দেশ যুক্ত। তবে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন রয়েছে।

Read More

Sheikh Hasina: ‘এছাড়া কোনও উপায় ছিল না…’, কার বিমানে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা?

Sheikh Hasina extradition: বাংলাদেশের ঢাকায় 'বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬' শীর্ষক একটি আলোচনাসভায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বলেন যে আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনার প্রত্যর্পণ করা হবে। তবে এখনই হাসিনাকে ফেরত পাঠানোর নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়। 

Bangladesh Hindu Attack: বাংলাদেশে ড্রামের ভিতরে মিলল হিন্দু ব্যবসায়ীর দেহ! দেখে তসলিমার প্রশ্ন, ‘হিন্দুকে কি মেরে ফেলবে?’

Bangladesh: গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিরঞ্জন। তাঁকে ২১ সেপ্টেম্বর দেখা গিয়েছিল স্টেডিয়াম এলাকায়। এর পরদিনই ড্রামের ভিতর থেকে দেহ উদ্ধার হয়। কে বা কারা খুন করল, কীভাবেই বা ড্রামের ভিতরে দেহ ঢুকিয়ে জলে ফেলা হল, তা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে। 

Bangladesh PM Tarique Rahman: ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান! কেন?

BRICS Summit: ব্রিকস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন কি না, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল। তবে আজ সব জল্পনার অবসান করে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয় যে ভারতে ব্রিকস সামিটে যোগ দিতে আসবেন না। 

Bangladesh NEWS: বাংলাদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর পাঠান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বার্তা ইমক্যাবের

IMCAB new executive committee: নতুন কমিটির সদস্যরা পেশাগত নিরপেক্ষতা ও উভয় দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস ও পলিটিক্যাল গোকুল ভি কে, জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুইয়া,  বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী প্রেস-সচিব মাহফুজুর রহমান।

Sheikh Hasina: বাকি জীবন জেলেই কাটাতে হতে পারে, তাও বাংলাদেশে ফিরতে কেন অনড় হাসিনা?

Sheikh Hasina Return to Bangladesh: হাসিনা বাংলাদেশে ফিরলে বাকি জীবনটা হয়তো তাঁকে জেলেই কাটাতে হবে। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে ৬৬৩টা ফৌজদারি মামলা ঝুলে। এর মধ্যে ৪৫৩টি মামলায় খুনের মামলা। গণহত্যার অভিযোগও রয়েছে। এসব মামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল তৈরি হয়েছে। হাসিনা দেশে ফিরলে এসবের মুখোমুখি হতে হবে তাঁকে।

Bangladesh Family Murder: বাংলাদেশে বাড়ি থেকে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ পরিবারের ৪ জনের দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু?

Rangpur Family Found Dead: গত বছরের ৩১ ডিসেম্বর রংপুর জেলা স্কুলের শিক্ষক হিসেবে অবসর নেন গণপতি চক্রবর্তী। তাঁর মেয়ে এ বছর রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর ১২ বছরের ছেলে রংপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। গণপতির ভাইঝি সোমা চক্রবর্তী জানিয়েছেন, তাঁর কাকার কোনও শত্রু ছিল না।

Bangladesh Next President: বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার চরম আস্থাভাজন মির্জা ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir: ভোট গ্রহণ শেষে দেখা যায়, মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট, অন্যদিকে ১১ ঐক্য দলের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন মাত্র ৮৮টি ভোট। এরপরই প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিরউদ্দিন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন।

Aus vs Ban Score: অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস শান্তদের, ক্রিকেটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর!

Tareque Rehman: ২০১৭ সালে ঢাকার মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টেস্টে তাদের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে, বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে সম্পূর্ণ ইতিহাস তৈরি করল টাইগাররা। ডারউইনের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ।

Bangladesh PM Tarique Rahman: হাসিনা বাংলাদেশে ফেরার আগেই ভারতে পা রাখবেন তারেক রহমান? জোর জল্পনা

India-Bangladesh: ১৮ তম ব্রিকস সামিট হতে চলেছে ভারতে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর এই সামিট হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান।  মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর তা ধীরে ধীরে বদলাচ্ছে। 

India-Bangladesh Relations: ‘শুধু সীমান্ত নয়, স্বপ্নও শেয়ার করি’, তারেক-সাক্ষাতের পর বড় বার্তা ভারতের হাইকমিশনারের

Indian High Commissioner Meets Tarique Rahman: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, "গণতন্ত্রে ইস্যু থাকবে। ইস্যু না থাকলে ওটা গণতন্ত্র নয়। আমাদের ইস্য়ু থাকবে, বাংলাদেশের ইস্যু থাকবে। কিন্তু, মানুষের ইস্যু একটাই, ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে দু'পক্ষই লাভবান হবে।"