প্রায় দুই দশক সম্পূর্ণ হতে চলেছে সাংবাদিক জীবনে। প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক জীবনের পরিষেবা নিয়ে খবর করতে পছন্দ করি। পছন্দের তালিকায় রয়েছে রাজনৈতিক খবরের অন্দরমহলে ঢুকে পড়ে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করাও।
Kolkata Traffic: ঘোরানো হবে গাড়ি, ঢুকতে দেওয়া হবে না এইসব রাস্তায় পুজোর আগেই যান নিয়ন্ত্রণ কলকাতায়
প্রতিমা নিয়ে কুমোরটুলি থেকে বেরোনোর সময় মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড ব্যবহার করতে হবে। এই সময় প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 12:09 am
Sealdah Station: বিরাট বদল! শিয়ালদহ স্টেশনে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স, গেমিং জ়োন, স্লিপিং পড
Kolkata: পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে শিয়ালদহকে শুধুমাত্র একটি রেলস্টেশন হিসেবে নয়, আধুনিক 'ট্রাভেল হাব' হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট অংশিদারিত্বের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে এবং এর ফলে রেলের নন-ফেয়ার আয়ও বাড়ানোর সুযোগ তৈরি হবে।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 8:29 pm
Dengue: কাশীপুর-বেলগাছিয়ায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, পুরসভাকে তোপ BJP বিধায়কের
Kashipur Belgachia dengue: কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার অন্তর্গত বি টি রোডের দু'ধারে এলাকায় ঢুকে বোঝা গেল, শুধু ৬ নম্বর ওয়ার্ড নয়, এই বিধানসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা জ্বরে এবং ডেঙ্গি আতঙ্কে কাবু। বিস্তীর্ণ এলাকা 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিষেবা নিয়ে পুর প্রশাসককেই তুলোধোনা বিজেপি বিধায়কের।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 9:26 pm
Kolkata Municipal Corporation: রাস্তা খারাপ দেখলেই ফোন করুন, সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাবে পুরসভা
Kolkata Pothole Repair: এ দিন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে বলেন, "রাস্তা সংস্কারের জন্য ৩০ তারিখ ধরা ছিল। কিন্তু বৃষ্টির জন্য অনেক রাস্তা ধুয়ে গিয়েছে। যেখানে সারাই হয়েছিল, সেখানেও বৃষ্টির জন্য বেশ কিছু জায়গায় গর্ত হয়ে গিয়েছে। আমরা টার্গেট করেছি ৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার।"
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 7:53 pm
Train Cancellation: ঝুঁকি নিতে নারাজ রেল, তাই বাতিল হয়ে গেল একাধিক ট্রেন! কোন কোন ট্রেন ঘুরপথে যাবে?
Malda Division Train Cancellation: পূর্ব রেলের বক্তব্য, গঙ্গার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের জন্য আপাতত রেলের গতিপথ সীমিত করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 6:47 pm
NSG Anti Terror Drill: বন্দে ভারতের দিকে বন্দুক তাক করে জওয়ান! হাওড়া স্টেশন ঘিরে ফেলল NSG, উত্তেজনায় বাড়ছে রক্তচাপ, কী হল তারপর?
Howrah Station Safety Drill: এনএসজি' র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপ জঙ্গি মুক্ত করার পুরো দায়িত্বে ছিল। মহড়ায় এনএসজি-র পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF), পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 6:19 pm
Train cancellations: বৃহস্পতিবারও বাতিল আরও এক গুচ্ছ ট্রেন, যাত্রী ভোগান্তি আরও চরমে উঠবে!
Malda Ganga Erosion: বুধবারের থেকেও বৃহস্পতিবার আরো বেশি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হলো। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে পূর্ব রেল নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ফলে জল না নামলে এবং মাটির বাঁধন যদি জমাট না বাঁধে, তাহলে যাত্রী ভোগান্তি আরও চরমে উঠবে।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 11:45 pm
Indian Railways: আজ বাতিল একাধিক ট্রেন
Kolkata: ১৩১০৬ বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (২৯ সেপ্টেম্বরের যাত্রা) এবং ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৮ সেপ্টেম্বরের যাত্রা) নির্ধারিত রুটের পরিবর্তে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে চলবে। এই দুই ট্রেনের ভাগলপুর ও দেওঘরে স্টপেজ থাকবে।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 5:22 pm
Sealdah-Ranaghat AC EMU: পুজোর মাসেই শিয়ালদহ-রানাঘাট AC লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের!
Sealdah-Ranaghat AC EMU new stops: আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রানাঘাট-শিয়ালদহ শাখায় নির্বাচিত কিছু এসি ইএমইউ লোকাল ট্রেনে স্থায়ী অতিরিক্ত স্টপেজ চালু করা হচ্ছে। এর পাশাপাশি, কয়েকটি স্টেশনে চলমান পরীক্ষামূলক স্টপেজের মেয়াদও ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 5:06 pm
CISF Camp: ক্যাম্পেই ভিতরেই পরপর গুলির শব্দ, মৃত্যু ৪ জওয়ানের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পের ভিতরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 11:32 pm
Tigress Rescued: বিহারের বাল্মীকী টাইগার রিজার্ভে অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু বাঘিনি, বুধেই আনা হতে পারে বক্সা ব্যাঘ্র প্রকল্পে
Valmiki Tiger Reserve: দীর্ঘদিন ধরে এই বাঘিনীটিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন বিহারের বন কর্মীরা। তাকে সফলভাবে বাগে আনতে পেরে বড়সড় স্বস্তি পেয়েছেন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। বক্সার বনাঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং ইকো-সিস্টেম পুনরুদ্ধারের লক্ষ্যে বিহার থেকে এই বাঘিনীকে আনার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 8:12 pm
5-Day Banking: এবার থেকে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক? কী সিদ্ধান্ত নেওয়া হল?
5-Day Banking Committee: আইবিএ এবং ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির শীর্ষ প্রতিনিধিদের সমন্বয়ে এই যৌথ কমিটি তৈরি হয়েছে। কমিটিতে IBA-র তরফে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি ও সিইও রাজনীশ কর্ণাটক এবং বিকল্প চেয়ারম্যান করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি ও সিইও অশোক চন্দ্রকে।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 6:54 pm