AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Unrest: কতজন এসেছিল, কিভাবে জোড়া খুন! জাফরাবাদে হরগোবিন্দ-চন্দনের বাড়ি এসে সবটা জেনে গেল জাতীয় মানবাধিকার কমিশন

Murshidabad Unrest: এদিনই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে এবার ত্রাণ শিবিরে আসেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র। জাফরাবাদে ত্রান শিবিরে প্রশাসনিক কাজ খতিয়ে দেখেন। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।

Murshidabad Unrest: কতজন এসেছিল, কিভাবে জোড়া খুন! জাফরাবাদে হরগোবিন্দ-চন্দনের বাড়ি এসে সবটা জেনে গেল জাতীয় মানবাধিকার কমিশন
জাফরাবাদে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 8:48 PM
Share

জাফরাবাদ: বাংলায় এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ঘুরলেন মুর্শিদাবাদ-মালদহের নানা প্রান্তে। গেলেন সামশেরগঞ্জে জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতেও। পরিবারের সদস্যদের সঙ্গে কমিশনের সদস্যরা কথাও বললেন। কিভাবে হামলা হয়েছিল ঘটনার দিন, কতজন এসেছিল, পুলিশের ভূমিকা কি ছিল, কিভাবে খুন করা হয়, এই সমস্ত যাবতীয় বিষয় কমিশনের সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনে নেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট থাকার পর কমিশনের সদস্যরা বেরিয়ে যান। 

এ ব্যাপারে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছে আমি জানি। তাঁরা নিজেদের কাজ করছে। আমাদের এলাকায় শান্তি রয়েছে এখন। কেউ কোন প্ররোচনা যাতে পা না দেয় তার জন্য সতর্ক করা হয়েছে।” 

অন্যদিকে এদিনই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে এবার ত্রাণ শিবিরে আসেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র। জাফরাবাদে ত্রান শিবিরে প্রশাসনিক কাজ খতিয়ে দেখেন। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। বর্তমানে প্রশাসনের কি অবস্থা, হিংসাদীর্ণ এলাকাগুলির কী পরিস্থিতি, তা নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। ত্রাণের কাজকর্ম ঠিক মতো হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখেন। অন্যদিকে এদিনই আবার সামশেরগঞ্জে মেডিকেল ক্যাম্প খুলেছেন আরজি কর আন্দোলনের একাধিক প্রতিবাদী চিকিৎসক। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন