AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেয়ার বাজার

শেয়ার বাজার

বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষের শেয়ারে বিনিয়োগের প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। রোজই বাজারে আসছে নিত্যনতুন সব ট্রেডিং অ্যাপ। চটজলদি করা যাচ্ছে বিনিয়োগ। মাস-মাইনের চাকরি জীবনের বাইরে অধিক উপার্জনের আশায় মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ এখন শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। শেয়ার মার্কেট হল এমন একটি বাজার, যেখানে কোম্পানিগুলো তাদের শেয়ার (স্টক) কিনতে ও বিক্রি করতে পারে। বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো কিনে কোম্পানির মালিকানার অংশীদার হয়ে যান। শেয়ার কেনার অর্থ হল আদপে সংশ্লিষ্ট কোম্পানির মালিকানার একটি অংশ কেনা। ভারতে প্রধানত বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE), ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর হাত ধরে শেয়ারে কেনাকাটা চলে। রয়েছে মূল দুই সূচক নিফটি ও সেনসেক্স। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে অন্যান্য বিনিয়োগের তুলনায় উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। শেয়ারের দাম দ্রুত ওঠানামা করতে পারে। তাই ঝুঁকি অবশ্যই রয়েছে। বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগের একটি অংশও দ্রুত হারাতে পারেন। শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের শেয়ার থাকে, তাই বিনিয়োগকারীরা তাঁদের ঝুঁকি ও রিটার্ন পছন্দ অনুযায়ী শেয়ার নির্বাচন করতে পারেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ভারতের শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে।

Read More

Share Market Fall: ইরানের যুদ্ধে রক্ত ঝরল দালাল স্ট্রিটে, এক নিমেষে ৭ লাখ কোটি উবে গেল!

Sensex-Nifty50 Fall: আজ সকালে শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে সেনসেক্স। সকাল ৯টা ১৭-এ সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় ৭৩,০৮০.৩৫ অঙ্কে। ১৪৫২.৬১ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। অন্যদিকে নিফটি৫০-ও ৪১২.৪০ পয়েন্ট পতন হয়ে ২২,৭০২.১০ -তে নেমে দাঁড়িয়েছে। 

Share Market Crash: ইরান-কাতারের গ্যাস ভাণ্ডারে বিধ্বংসী হামলা, ভয়ঙ্কর ধস শেয়ার বাজারে

Share Market of India: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক, ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে। একইসঙ্গে এই বছর মাত্র একবার সুদের হার কমানো হতে পারে বলও ইঙ্গিত দিয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Stock Market: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব কেন শেয়ার বাজারে? কী বলছেন বিনিয়োগ বিশেষজ্ঞ?

War in Middle East: ভারতের নিজস্ব অপরিশোধিত তেল উৎপাদন ক্ষমতা ২০ শতাংশ। আর বাকি ৮০ শতাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। বেশি দাম দিয়ে তেল কিনতে হলে ভারতের বিদেশি মুদ্রা বেশি খরচ হবে। বিদেশি মুদ্রার তুলনায় দেশের টাকার মূল্য কমে যাবে। সবমিলিয়ে জটিল অঙ্ক। ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের প্রভাব কেন শেয়ার বাজারে পড়ছে, তা নিয়ে কলম ধরলেন SEBI শংসায়িত বিনিয়োগ বিশেষজ্ঞ সমিতা সাহা কর্মকার।

Share Market News: মুছে গেল সাড়ে ৭ লক্ষ কোটি টাকা! শেয়ার বাজারে যেন Black Monday-র প্রত্যাবর্তন

Share Market Amid Middle East Crisis: Emkey Global Financial Service-র মতে, আগামী দু'তিন দিন এই যুদ্ধপরিস্থিতির প্রভাব শেয়ার বাজারে থাকবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পেট্রোপণ্য, এনার্জি সেক্টরের শেয়ারে। কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে আবার নিজের গতিতেই ফিরবে বাজার।

Share Market: মোদী-ট্রাম্পের এক ফোনেই চোখের পলকে কোটি কোটি টাকা কামালেন বিনিয়োগকারীরা!

India-US Trade Deal: সোমবার, ২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়। এরপরই দু'জন পোস্ট করে জানান যে ভারত-আমেরিকার মধ্যে বহু প্রতিক্ষিত বাণিজ্যচুক্তি হচ্ছে। চূড়ান্ত হয়ে গিয়েছে ওই চুক্তি।

Patanjali Share: শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষরণের মধ্যেও ছুটছে পতঞ্জলির শেয়ার

Patanjali on Share Market: পরিসংখ্যান বলছে, ২০ জানুয়ারি কোম্পানির বাজারমূল্য ছিল ৫৪,৬০৮.৯৮ কোটি টাকা। মাত্র তিন দিনের ব্যবধানে ২৩ জানুয়ারি বাজার বন্ধ হওয়া পর্যন্ত তা বেড়ে চলে যায় ৫৫,৬৭৫.০৫ কোটি টাকায়। অর্থাৎ, বাজারের এই টালমাটাল পরিস্থিতিতেও পতঞ্জলির বাজারমূল্য বেড়েছে প্রায় ১,০৬৬.০৭ কোটি টাকা।

Share Market: টানা পাঁচ দিন পতনে টালমাটাল শেয়ার বাজার, প্রায় ১২ লক্ষ কোটি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের

Stock Market News: বাজারের গ্রাফ লাগাতার নামায় ফের দালাল স্ট্রিট যেন দু’মাসের আগের অবস্থায় চলে গিয়েছে। শুক্রবার লেনদেন চলাকালীন সেনসেক্স ৪৭৩ পয়েন্ট কমে ৮৩,৭০৭.৯৮ পয়েন্টে চলে যায়। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১১ নভেম্বর সেনসেক্সকে এই ৮৩,০০০-এর ঘরে দেখা গিয়েছিল।

Rail Stock Price: বন্দে ভারতের মতো দৌঁড়াচ্ছে রেলের শেয়ার, আপনি কত টাকা লাভ করলেন

Indian Railway: বাজার বিশ্লেষকদের বড় অংশ বলছেন, রেলের নতুন ভাড়া কাঠামো কার্যকর হওয়াই এই ঊর্ধ্বগতির নেপথ্যে কাজ করছে। ভবিষ্যতে বাজেটে রেল খাতে ব্যয় বাড়ার আরও সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে।

লাফিয়ে বাড়ল পতঞ্জলি ফুডসের শেয়ারের দর, বিনিয়োগকারীদের পকেটে ঢুকল ৩৯০০ কোটি টাকা

Patanjali foods share: টানা চার দিন লাভের কারণে কোম্পানির ভ্যালুয়েশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুসারে, ১৫ ডিসেম্বর কোম্পানির ভ্যালুয়েশন ছিল ৫৭,৭৮৫.৪৪ কোটি টাকা। যা ১৯ ডিসেম্বর ট্রেডিং সেশনে ৬১,৬৬৩.৫৪ কোটি টাকায় পৌঁছয়। এর অর্থ হল এই সময়ের মধ্যে কোম্পানির ভ্যালুয়েশন কিংবা বিনিয়োগকারীদের মুনাফা ৩,৮৭৮.১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামিদিনে কোম্পানির শেয়ারের দাম আরও বৃদ্ধি পেতে পারে।

Dhurandhar Movie: ‘ধুরন্ধর’ ঝড়ে ফের চাঙ্গা হচ্ছে পিভিআর-আইনক্সের শেয়ার, কী রেকর্ড করে ফেলল দেখুন

PVR-Inox Share: অনেকই বলছেন যেভাবে ছুটছে ধুরন্ধরের ঘোড়া তাতে তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোট আয়ের অঙ্কটা ৫০০ থেকে ৬০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার বিশেষ কিছুই থাকবে না। এখন দেখার শেয়ারের দর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।