AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম ‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।’ ১৮৮৬ সালে অর্থাৎ ব্রিটিশ আমলে তৈরি হয় এই মেডিক্যাল কলেজ। ১৯১৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল আরজি কর মেডিক্যাল কলেজ। ২০০৩ সালে এই প্রতিষ্ঠান চলে যায় ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের’ অধীনে। এই কলেজ তৈরি করেছিলেন বিশিষ্ট চিকিৎসক রাধাগোবিন্দ কর।

প্রথমে এই প্রতিষ্ঠানের নাম ছিল ‘ক্যালকাটা স্কুল অব মেডিসিন’। পরে ১৯০৪ সালে নাম পরিবর্তিত হয়ে হয় ‘বেলগাছিয়া মেডিক্যাল কলেজ’। ১৯৪৮ সালে ড. রাধাগোবিন্দ করের নামে নামকরণ করা হয় এই প্রতিষ্ঠানের। নাম হয় আরজি কর মেডিক্যাল কলেজ।

বর্তমানে এই প্রতিষ্ঠানে স্নাতক স্তর অর্থাৎ এমবিবিএস-এর পাশাপাশি স্নাতকোত্তর স্তরের পঠন-পাঠন করানো হয়। জেনারেল মেডিসিন, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, কার্ডিওলজি, অপথালমোলজি সহ চিকিৎসা বিজ্ঞানের একাধিক বিষয় পড়ানো হয় এই প্রতিষ্ঠানে।

Read More

RG Kar case: ওই দিন তিলোত্তমার সঙ্গে কারা ডিউটিতে ছিলেন? খোঁজ শুরু CBI-এর

ঘটনার দিন রাতে হাসপাতালে ডিউটিতে থাকা নার্স এবং অন্যান্য স্টাফদের এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রাতে হাসপাতালে ঠিক কী ঘটেছিল, কারা কোথায় ছিলেন এবং তাঁদের চোখে গুরুত্বপূর্ণ কোনও তথ্য ধরা পড়েছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। তদন্তের পরবর্তী ধাপে এই জেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Nirmal Ghosh Arrest: পুরীর বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক

RG Kar Case: তিলোত্তমা-কাণ্ডে নতুন করে নাম জড়াল নির্মল ঘোষ সহ তিনজনের। আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের দেহ দ্রুত পুড়িয়ে দেওয়া হয় তাঁরই নির্দেশে, এমনই অভিযোগ ওঠে। নির্মল তখন ছিলেন পানিহাটির বিধায়ক। সম্প্রতি নতুন করে অভিযোগ দায়ের হয়।

Suvendu on RG Kar Case: তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা, এতদিনে প্রকাশ্যে এল নাম, CP-কে কী করতে হবে বলে দেন শুভেন্দু

Suvendu Adhikari: এরপর একদিন যেতে না যেতেই অ্যাকশনে পুলিশ। শুরু হল নতুন করে তদন্ত। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে

নতুন করে তদন্তে স্বাস্থ্য ভবন, তিলোত্তমার সহকর্মীদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে?

 তোলপাড় পড়েছিল রাজ্যে। রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। আরজি কর কাণ্ডের ২ বছর পূরণ হওয়ার দিন ফের উঠছে নানা প্রশ্ন। কবে বিচার পাবে তিলোত্তমার পরিবার? এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। আবার তাঁদের বয়ান রেকর্ড হবে। খুনের ঘটনার পর কারা কোনও উদ্দেশ্যে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, তা জানতে তাঁদের পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল।

RG Kar Case: আরজি করকাণ্ডে নতুন করে সিট গড়ে তদন্তে কতটা এগোল সিবিআই? কী বলছেন তিলোত্তমার মা?

RG Kar Case Fresh Probe: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। আবার তাঁদের বয়ান রেকর্ড হবে। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, তা জানতে তাঁদের পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রবিবার পশ্চিমবাংলায় সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল এগারোটার সময় তিলোত্তমার স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে।

RG Kar Case: তিলোত্তমার কিডনি-লিভার থেকে নমুনা সত্যিই বদলে ফেলা হয়েছিল? সেই চিঠি নিয়ে বড় নির্দেশ আদালতের

RG Kar Case-CBI Investigation: চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরার যে নমুনা নেওয়া হয়েছিল,  তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলি থেকে নমুনা নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কি না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না।

Tilottama Case: খোদ মমতার বিরুদ্ধেই অভিযোগ, সেই রাতে ল্যাবে তিলোত্তমার ভিসেরা স্যাম্পেলে কী মেশানো হয়? চাঞ্চল্যকর অভিযোগ EX ফরেন্সিক আধিকারিকের

দিন কয়েক আগে তিলোত্তমার পরিবারের কাছে এই চিঠি আসে। সেখানে তিলোত্তমার বাবাকে অ্যাড্রেস করা ছিল। চিঠি পাঠান প্রাক্তন ফরেন্সিক আধিকারিক। চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরা নেওয়ার যে স্যাম্পেল  নেওয়া হয়েছিল,  তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলীর স্যাম্পেল নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কিনা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিনা।

Birupakshya Biswas: থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর

RG Kar Case: থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের। চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। তিলোত্তমা কাণ্ডেই আগেই বিরূপাক্ষের ভূমিকা নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছিল।

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সরকার

Sandip Ghosh’s Illegal Construction: প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই সন্দীপ ঘোষের বাড়ি নিয়ে অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই শুনানি চলছিল। চাপানউতোরও কম হয়নি। এরইমধ্যে রাজ্যে পালাবদলের পর থেকেই শহরে বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করছে সরকার।

RG Kar Case: ৪৮ ঘণ্টার মধ্য়েই খুলছে আরজি কর ‘ফাইল’, কী নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সিবিআই এতদিন ধরে কী তদন্ত করেছে, রিপোর্টেই কী লেখা হয়েছে, সেই সব বিষয় উঠে আসে এদিন। আবার তদন্ত শুরু করা উচিৎ কি না, সেই বিষয় খতিয়ে দেখেন বিচারপতিরা।

গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা