AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেব

দেব

জন্মগত নাম দীপক অধিকারী। তবে আমজনতার কাছে তিনি পরিচিত দেব হিসেবেই। বাংলার প্রথমসারির অভিনেতা তিনি। এ ছাড়াও তাঁর অপর পরিচয় তিনি ঘাটালের তৃণমূল সাংসদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে কংগ্রেসের হয়ে অংশ নিয়ে ব্যাপক ভোটে জয়লাভ করেছিলেন তিনি। ছোটবেলা তাঁর কেটেছে মামাবাড়ি চন্দ্রকোণায়। এর পর বাবার ব্যবসার কারণে মুম্বই চলে যান দেব। বান্দ্রার পুরোষত্তম হাই স্কুল ও পরবর্তীতে পুনের বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কোর্স করেন। ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। নমিত কাপুরের অভিনয় স্কুল থেকে প্রশিক্ষণও নেন তিনি। সিনে দুনিয়ার সঙ্গে তাঁর প্রথম হাতেখড়ি আব্বাস-মস্তানের ‘টারজান, দ্য ওয়ান্ডার কার’-এর মধ্যে দিয়ে। ওই ছবিতে তিনি কাজ করেছিলেন অবজারভার হিসেবে। মুম্বইয়ে সে ভাবে নিজেকে মেলে ধরতে না পারার পর দেব ফিরে আসেন কলকাতায়। টলিউডে তাঁর ডেবিউ ছবি ‘অগ্নিশপথ’। সেই ছবি যদিও ফ্লপ হয়। তবে দেবের জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া ছবি হল ‘আই লাভ ইউ’। রবি কিনাগী পরিচালিত ওই ছবির মাধ্যমেই দেবের জন্ম হয় সুপারস্টার হিসেবে। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘সেদিন দেখা হয়েছিল’, ‘পাগলু’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ , ‘রঙবাজ’, ‘দুই পৃথিবী’ নানা ছবির মাধ্যমে টলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি। তাঁর উচ্চারণ নিয়ে কম কটাক্ষের মুখোমুখি হতে হয়নি তাঁকে। যদিও ‘চাঁদের পাহাড়’, ‘বুনো হাঁস’, ‘জুলফিকর’, ‘অ্যামাজন অভিযান’, ‘প্রজাপতি’, ‘বাঘাযতীন’, ‘প্রধান’-এর মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন দেব। তৃনমূল সাংসদ হলেও অন্য দলের নেতা ও কর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখায় বিশ্বাসী তিনি।

Read More

শুধু রচনা নয়, জানেন আর কোন কোন সেলিব্রিটি আর্বানায় থাকেন?

টলিউডের বিলাসবহুল জীবনযাত্রার অন্যতম ঠিকানা এখন আনন্দপুরের ‘আর্বানা’ (Urbana) আবাসন। কলকাতার অন্যতম বহুতল এই আবাসনে যেমন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, তেমনই এখানে বাস করেন টলিউডের প্রথম সারির একঝাঁক তারকা। রচনা বন্দ্যোপাধ্যায় এই আবাসনের অন্যতম পরিচিত মুখ হলেও, তিনি ছাড়াও এখানে ফ্ল্যাট রয়েছে বিনোদন জগতের আরও অনেক ব্যক্তিত্বদের।

টলিউডের সুদিন ফেরাতে একই কমিটিতে দেব-হিরণ, ১৯ জনকে বেছে নিল শুভেন্দুর দফতর?

নথি অনুযায়ী, বড়সড় প্রশাসনিক রদবদল ঘটতে চলেছে তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে। জানা গিয়েছে, এই দফতরের নিয়ন্ত্রণে থাকা প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজ এবার কড়া আতশ কাচের নিচে ফেলা হচ্ছে। অনেক সংস্থার কাজ একই ধরণের হওয়ায় সেগুলোকে এক ছাতার তলায় আনা যায় কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত বিনোদন জগতের প্রতিনিধিদেরই।

TMC Rebel Group Meeting in Delhi: রাতে কবজি ডুবিয়ে খাসির মাংস,সকালে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, কাকলী-সায়নী-দেবরা আর কী কী খাচ্ছেন

Loksabha MP: পালা বদলের পর তৃণমূলের ঘর ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যোদ্ধাদের অনেকেই ছেড়েছেন তাঁর হাত। বিধানসভা হোক কিংবা লোকসভা, সব জায়গাতেই চুরমার তৃণমূল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে 'নতুন তৃণমূল ব্লক'।

Dev: ‘যতদিন মমতা বেঁচে আছেন…’ দেবের মুখ এক কথা বলছে, আর হাত অন্য কাজ করছে!

TMC Rebel MP Dev: বিগত ৭২ ঘণ্টায় দেবের যে বক্তব্য প্রকাশ্যে এসেছে, আর হাতে সই করা যে নথি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে কি আদৌ কোনও মিল আছে? প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, অভিনেতা দেবের হাত আর মুখ কী আলাদা আলাদা কাজ করছে? মন তাহলে কী বলছে!

Dev on Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি’, ভূপেন্দ্রর বাড়ি থেকে বেরিয়েই ডিগবাজি দেবের?

Dev political statement: মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। দেবও কি পাল্টে গেলেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা-সাংসদ বলেন, "২০১৪ সাল থেকে আমায় দেখছেন। আমি প্রথম থেকেই সৌজন্যের রাজনীতি করি। এখন যদি কেউ বলে, দেব পাল্টে গিয়েছে, তা নয়। দেব পাল্টায়নি। দেব একটাই রাজনীতি করেছে, মানুষকে এক রাখার। ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি।"

Kunal Ghosh On DEV: ‘মমতা-অভিষেকের পরই যদি কেউ থেকে থাকে, সে দেব’, রাতারাতি সুর বদল কুণালেরও

Kunal Ghosh Dev Controversy: দেব-কুণালের তরজা বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত চর্চিত। সমাজমাধ্যমে তর্ক-বিতর্কের পর সে তরজা সামনে আসে ফেডারেশনের তরফে আয়োজন করা বিজয়া সম্মেলনীর মঞ্চে। মাঝে মধ্যে 'রঘু ডাকাত'এর মুক্তির আগে সমাজমাধ্যমে পরস্পরের সঙ্গে বিতণ্ডায় জড়ান তাঁরা।

DEV in Election Campaign: তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িক? দেবকে দেখতে না পেয়ে ফিরলেন সাধারণ মানুষ

Actor Dev: কানাইয়ালাল আগরওয়াল বলেন, "এত মানুষের ভিড় হবে তা কল্পনা করা যায়নি। যে কোনও ধরনের দুর্ঘটনা হলে আরও বড় বিপদ হয়ে যেত। কানকি এবং ডালখোলায় দুটি কর্মসূচি থাকার কারণে দেবকে বেরিয়ে যেতে হয়েছিল। তবে দেবের সঙ্গে কথা হয়েছে যতখানি রুট বাকি আছে, পরবর্তীতে সেখানে আবার রোড শো করবেন তিনি। অন্যদিকে দেবও ভিডিও বার্তা পাঠিয়ে রোড শো সম্পন্ন করতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।"

CM Mamata Banerjee: সিঙ্গুরের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ঘাটালের সাংসদ দেব

Mamata-Dev: ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর আনুষ্ঠানিক উদ্বোধনও হবে এদিনের সভা থেকে। দেবের সঙ্গেই থাকবেন জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা। ভার্চুয়ালি যুক্ত থাকবেন স্থানীয় মন্ত্রী ও জনপ্রতিনিধিরাও। মোদীর সফরের পর এই হাইভোল্টেজ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Kunal on Dev: মিঠুনের সঙ্গে ‘হাত মেলানোয়’ দেবকে আদ্যোপান্ত ধুয়ে দিলেন কুণাল

তবে শুধু দেব নয়, তারকাদের একাংশকে বরাবরই আক্রমণ করেন কুণাল। আরজি করের সময়ও দেখা গিয়েছিল প্রতিবাদী শিল্পীদের একাংশকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। তিনি বারবার বলেছিলেন, যাঁরা ঘোষিত বিরোধী দল করেন তাঁদের উদ্দেশ্যে কোনও মন্তব্য় করবেন না।

Kunal Ghosh on Dev: মমতার ‘নেম ড্রপ’ করেছেন দেব, শুনেই প্রতিক্রিয়া কুণাল ঘোষের

Kunal Ghosh: সব শেষে কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন, আবারও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে চলেছেন দেব। উল্লেখ্য, সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে 'প্রজাপতি ২'। সেই ছবিতে আবারও দেবের সঙ্গে একই পর্দায় দেখা যাবে মিঠুনকে। এদিকে আবার সেই ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?