Gyanesh Kumar: কী কাজে নিযুক্ত মাইক্রোঅবজারভাররা, বোঝালেন জ্ঞানেশ কুমার
জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, প্রত্যেক বিধানসভায় বিশেষ অফিসার থাকবেন, যাঁরা তরুণ ভোটারদের উৎসাহিত করতে ক্যাম্পেন করবেন। বয়স্ক ভোটারদের কথা ভেবে সব পোলিং স্টেশন হবে একতলায়। হুইল চেয়ার ও র্যাম্পের ব্যবস্থা থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেন, অন্যদিকে এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্নের উত্তর দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রশ্ন ওঠে বিচারাধীন তালিকা, লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো বিষয় নিয়ে।
জ্ঞানেশ কুমার বলেন, “এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছিল, তাদের সবার নাম ছিল খসড়া তালিকায় ছিল। পরে সেই তালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে, অনেক কেস পেন্ডিং আছে। সেগুলিই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন।” পাশাপাশি সিইসি জানান, পশ্চিমবঙ্গে অনেক ‘আনডিসাইডেড কেস’ আছে। সেই কারণেই এভাবে মাইক্রোঅবজারভার নিয়োগ করতে হয়।
কবে ভোট ঘোষণা হবে, কত দফায় ভোট হবে, সেই বিষয়ে কিছু বলেননি জ্ঞানেশ কুমার। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে যে কত দফায় হবে ভোট। তাঁর কথায়, “ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানো যাবে না। কমিশন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবে।”
বিচারাধীন তালিকা নিয়ে এদিন বলেন, “জুডিশিয়াল অফিসাররা সব খতিয়ে দেখছেন। এরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে।”
জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, প্রত্যেক বিধানসভায় বিশেষ অফিসার থাকবেন, যাঁরা তরুণ ভোটারদের উৎসাহিত করতে ক্যাম্পেন করবেন। বয়স্ক ভোটারদের কথা ভেবে সব পোলিং স্টেশন হবে একতলায়। হুইল চেয়ার ও র্যাম্পের ব্যবস্থা থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। ৮৫ বছরের বেশি বয়স্কদের বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ভোট দেওয়ার সময় বাইরে মোবাইল রেখে যেতে পারবেন ভোটাররা।
