AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 10, 2026 | 12:20 PM

Share

গত ২৮ ফেব্রুয়ারি বাংলায় এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু, ৬০ লক্ষের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই শুনানি হবে। অমীমাংসিতের তালিকার নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসারর কাজ করছেন। পড়শি রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার এসেছেন। কিন্তু, এখনও একটাও সাপ্লিমেন্টারি তালিকা বের করেনি কমিশন। এদিন শুনানিতে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুনানিতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয় কি না, সেটাই এখন দেখার।

Follow Us