PM Modi: তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
WB Assembly Election 2026: প্রধানমন্ত্রীর অভিযোগ,"আগামী বিধানসভায় মহিলাদের সংখ্যা বাড়ুক, চায় না তৃণমূল”। একইসঙ্গে তাঁর হুঙ্কার, 'জঙ্গলরাজ শেষ হবে।' তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণ করার ডেডলাইন দিয়েছেন মোদী। তাঁর সাফ বার্তা 'বাংলার জনতাই আসল বাংলার বাঘ'।
মহিলা সংরক্ষণ বিল (সংশোধনী) নিয়ে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে বিরোধীদের নিশানা করলেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস ও তৃণমূল মিলে মহিলা সংরক্ষণ বিল আটকে দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তৃণমূল বাংলার মেয়েদের প্রতারিত করেছে।” প্রধানমন্ত্রীর আরও অভিযোগ,”আগামী বিধানসভায় মহিলাদের সংখ্যা বাড়ুক, চায় না তৃণমূল”। একইসঙ্গে তাঁর হুঙ্কার, ‘জঙ্গলরাজ শেষ হবে।’ তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণ করার ডেডলাইন দিয়েছেন মোদী। তাঁর সাফ বার্তা ‘বাংলার জনতাই আসল বাংলার বাঘ’। বাংলার মানুষের কাছে তাঁর আবেদন, এই শাস্তির সাজা দিতে হবে তৃণমূলকে।
Follow Us

