SIR Special Intensive revision
ভোটার তালিকা সংশোধনের জন্য দেশজুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা(SIR) করবে জাতীয় নির্বাচন কমিশন। ২০২৫ সালে প্রথমে বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে তারা। এবার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি।
আর এই এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, এসআইআরের ফলে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামবে তারা। পাল্টা শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
তবে কমিশন জানিয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করতেই এসআইআর করা হচ্ছে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশনের বক্তব্য, এই প্রথম এসআইআর হচ্ছে না। স্বাধীনতার পর বেশ কয়েকবার দেশে এসআইআর হয়েছে। শেষবার ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর হয়েছিল
Read MoreSupreme Court: ‘এটা তো শুধুমাত্র উপনির্বাচন’, SIR মামলার শুনানিতে কেন বলল সুপ্রিম কোর্ট?
Bengal SIR Case Urgent Hearing: প্রাথমিকভাবে এই মামলা ২৯ সেপ্টেম্বর তালিকাভুক্ত ছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে পাঁচ অক্টোবর করা হয়। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 3:22 pm
SIR নিয়ে বড় খবর, নোটিস এলে আর শুনানিতে যেতে হবে না! BLO-দের নতুন দায়িত্ব দিল কমিশন
SIR Hearing Update: পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর প্রায় ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়। ৩৭ লক্ষের বেশি নাম ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, যাদের আবেদনের নিষ্পত্তি হয়নি। তাদের জন্য নাম তোলার সুযোগ করে দিল কমিশন।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 9:12 am
N Chandrababu Naidu: ‘স্বল্পমেয়াদি রাজনৈতিক লাভের জন্য…’, কমিশনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের নিশানা চন্দ্রবাবুর
Chandrababu Naidu Backs Election Commission: এক্স হ্যান্ডলে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লেখেন, 'আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে সমস্ত নেতার সম্মিলিত দায়িত্ব হল, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা অটুট রাখা।'
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 9:31 pm
ECI: ‘সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন
Election Commission SIR Decision: গত বছর জুনে প্রথম বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হয়। সেকথা উল্লেখ করে প্রেস বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, 'সাম্প্রতিক কয়েক মাসে নির্বাচন কমিশন সারা দেশে SIR-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।'
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 7:55 pm
CEC Gyanesh Kumar: ‘রক্ষাকবচ থাকা উচিত নয়’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় গৃহীত মহুয়ার অভিযোগ
Mahua Moitra Complaint Against Gyanesh Kumar: অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মহুয়া। তিনি জানান, এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি অবিলম্বে কোনও আইনি পদক্ষেপ না নেয়, তবে বিষয়টি নিয়ে জল বহুদূর গড়াবে এবং তাঁরা পরবর্তী সম্ভাব্য সমস্ত আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন।
- TV9 Bangla
- Updated on: Sep 24, 2026
- 4:12 pm
CEC: ১০ মাসে ১৪ বার! ‘ঘরের লোকের’ কাছে প্রশ্নের মুখে CEC জ্ঞানেশ কুমার?
Gyanesh Kumar 14 Objections: 'স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন' অর্থাৎ SIR! ২০২৫ সালের জুনে বিহারে শুরু হয়েছিল SIR। লক্ষ্য ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এটি ইতিমধ্যেই ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ দিয়েছে। কারা ভোট দেওয়ার অধিকার পাবেন আর কারা পাবেন না—তা নির্ধারণে নির্বাচন কমিশনের ভূমিকা এখন বিতর্কের মাঝে।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 2:01 pm
West Bengal News Live: আজ সুপ্রিম কোর্টে হল না SIR মামলার শুনানি
Kolkata News Live Updates: এদিন উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ দিনভর খবর দেখুন এক নজরে...
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 12:04 am
SIR Case In SC: ‘কীভাবে দ্রুত নিষ্পত্তি সম্ভব, সেটা নিয়েই উদ্বিগ্ন আমরা’, SIR মামলায় ফের কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের
Bengal SIR Case in Supreme Court: এসআইআরে নাম বাদ যাবার কারণে যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে পুরনো অবস্থান ফের ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 'এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ, নাগরিকত্ব যাওয়া নয়। সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়।'
- TV9 Bangla
- Updated on: Aug 25, 2026
- 1:58 pm
ট্রাইব্যুনালের কাজ নিয়ে ‘সুপ্রিম’ প্রশ্ন, জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে
অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কেটে গিয়েছে কয়েকমাস। কিন্তু, এখনও লক্ষ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? কত ঘণ্টা তারা কাজ করছে? তারা কত মামলার সমাধান করেছে? নির্বাচন কমিশনের কাছে এইসব প্রশ্নের উত্তর জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। অধীর চৌধুরীর দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, যেভাবে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সব আবেদনের নিষ্পত্তি হতে আগামী নির্বাচন হয়ে যাবে। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, আমাদের নির্দেশে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। তাই তাদের পারফরম্যান্স আমাদের দেখার প্রয়োজন। যদি দেখা যায় আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে তাদের পারফরম্যান্স যথেষ্ট নয়, তাহলে আবেদনের নিষ্পত্তির পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজন আছে। অনলাইন শুনানি করা যায় কি না দেখা হবে। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? তারা কত ঘণ্টা কাজ করছে? কত মামলা নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়েছে? কমিশনকে জানাতে হবে।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 5:04 pm
Supreme Court: ‘যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনেও হবে না’, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন
SIR Appellate Tribunal: মুর্শিদাবাদ ও মালদহ জেলায় বিপুল সংখ্যক মানুষের নাম SIR-এ বাদ পড়েছে। তারপর দীর্ঘদিন ধরে তাঁদের আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন পড়ে থাকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, আজ (মঙ্গলবার) ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 1:45 pm