চন্দ্রিমার উপর সটান চিৎকার…! ঠিক কী হল আজ কমিশনে
চন্দ্রিমার দাবি, তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এ কথা বারবার মনে করিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি নাকি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “আমাকে বলেছে, আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন… যাব না কেন? আমাদের অধিকার আছে। মানুষের জন্য গিয়েছি। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, বেশ করেছি।”
পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সওয়াল করতে গিয়েছিলেন শীর্ষ আদালতে। আর সোমবার যখন কলকাতায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসলেন জ্ঞানেশ কুমার, তখন তিনি নাকি কথায় কথায় সেই সুপ্রিম কোর্টের মামলার কথা বললেন। চন্দ্রিমার দাবি, তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এ কথা বারবার মনে করিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি নাকি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “আমাকে বলেছে, আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন… যাব না কেন? আমাদের অধিকার আছে। মানুষের জন্য গিয়েছি। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, বেশ করেছি।”
Follow Us
