AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CEC: রাজ্যে এসে বৈঠকের আগে কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার, যাবেন বেলুড় মঠেও

CEC Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন কলকাতার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভ্যানিশ কুমার আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ করুন। অন্যের নাগরিকত্ব যাচাইয়ের আগে দেখান আপনি ভারতের নাগরিক কি না।"

CEC: রাজ্যে এসে বৈঠকের আগে কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার, যাবেন বেলুড় মঠেও
জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনারImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 07, 2026 | 10:32 PM
Share

কলকাতা: বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই বিভিন্ন ইস্যুতে তাঁকে নিশানা করছে রাজ্যের শাসকদল। নাম না করে ‘ভ্যানিশ কুমার’ বলে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের নেতারা। তৃণমূল যাঁকে নিশানা করে চলেছে, সেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার বাংলায় পা রাখতে চলেছেন। তাঁর সঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও। আর বাংলা সফরে এসে কালীঘাট মন্দির ও বেলুড় মঠে যাবেন মুখ্য নির্বাচন কমিশনার।

রবিবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। তার আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। সেখানে পুজো দেবেন। আবার মঙ্গলবার বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তবে ৬০ লক্ষের নাম রয়েছে অমীমাংসিতের তালিকায়। অমীমাংসিতের তালিকার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট না করানোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে ভোটের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কি কোনও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন? গতকাল রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেন, ভোটের নির্ঘণ্টের ব্যাপারে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে সিদ্ধান্ত কমিশনই নেবে। এই আবহেই রবিবার রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।  

এদিকে, জ্ঞানেশ কুমারকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন কলকাতার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভ্যানিশ কুমার আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ করুন। অন্যের নাগরিকত্ব যাচাইয়ের আগে দেখান আপনি ভারতের নাগরিক কি না।” শাসকদল যখন লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে, তখন রাজ্য সফরে এসে বৈঠকের আগে সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন জ্ঞানেশ কুমার। 

Follow Us
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?