AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Enfield Heritage Collection : বাইকারদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ডের ১২৫ বছর উপলক্ষ্যে বাজারে এল বিশেষ হেরিটেজ কালেকশন!

Royal Enfield 125 : রয়্যাল এনফিল্ডের ১২৫তম বর্ষপূর্তিতে লঞ্চ হল বিশেষ 'হেরিটেজ' কালেকশন। ১৯১০ এর ক্যানন লোগো ও ভিন্টেজ স্টাইলে সাজানো এই কালেকশন আপনাকে রাস্তায় বানাবে 'রয়্যাল'। সঙ্গে রয়েছে এপ্রিল ২০২৬ এ বেরোনো নতুন ফ্লাইং ফ্লি নামক বাইকের আনন্দ।

| Edited By: | Updated on: May 03, 2026 | 2:19 PM
Share
 রয়্যাল এনফিল্ডের ১২৫ বছরের গৌরবময় পথচলাকে উদযাপন করতে এল বিশেষ 'হেরিটেজ কালেকশন'। এটি কেবল পোশাক নয়, বরং ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের এক মেলবন্ধন। বাইকারদের স্টাইল ও আরামকে প্রাধান্য দিতেই এই কালেকশনটি এখন আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হতে পারে। (Credit - Getty Images)

1 / 8
দীর্ঘ ইতিহাসকে ফুটিয়ে তোলাই এই সংগ্রহের মূল উদ্দেশ্য। এর ডিজাইনগুলো একই সঙ্গে সাধারণ ও প্রিমিয়াম। মজবুত ফেব্রিক ও নিখুঁত ফিনিশিং এর মজবুতি নিশ্চিত করবে। শহর হোক বা হাইওয়ে - সব জায়গাতেই এই পোশাক আপনাকে দেবে এক স্টাইলিশ লুক। (Credit - Getty Images)

2 / 8
১৮৯৩ সালের সেই বিখ্যাত স্লোগান এখন দেখা যাবে আপনার পোশাকে। রয়্যাল এনফিল্ডের শক্তির প্রতীক এই উক্তিটি প্রতিটি বাইকারের কাছে এক আবেগের নাম। ঐতিহ্যবাহী এই স্লোগান দেওয়া টি-শার্ট বা জ্যাকেট আপনার ব্যক্তিত্বকে করে তুলবে আরও গুরুত্বপূর্ণ। (Credit - Getty Images)

3 / 8
ভিন্টেজ লোগোপ্রেমীদের জন্য এই কালেকশনে ফায়ার এসেছে ১৯১০ সালের ঐতিহাসিক ক্যানন বা কামান লোগো। খুব সুক্ষভাবে পোশাকের ওপর বসানো এই লোগোটি ব্র্যান্ডের আদি পরিচয় বহন করে। ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে এটি ব্যবহার করা হচ্ছে। (Credit - Getty Images)

4 / 8
১৯৬৯ সালের আইকনিক ইন্টারসেপ্টর বাইকের ব্যাজও থাকবে আপনার ফ্যাশনে। রেট্রো লুক ও আধুনিক মেটিরিয়ালের মিশ্রণ থাকবে এই ব্যাজে। এই ব্যাজগুলোই রয়্যাল এনফিল্ডকে করে তোলে অনন্য। (Credit - Getty Images)

5 / 8
কটন, ক্যানভাস ও নানা স্ট্রেচেবল মেটেরিয়াল দিয়ে তৈরী এই কালেকশনটি দীর্ঘ ভ্রমনের জন্য অত্যন্ত আরামদায়ক। বাইক রাইডিংয়ের জন্য এটি বেশ ভাল। (Credit - Getty Images)

6 / 8
কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসারের মতে,"এই সংগ্রহটি কেবল অতীতের স্মৃতিচারণ নয়, বরং আধুনিক যুগের রাইডারের জন্য একটি উন্নত সংস্করন। কঠোর পরিশ্রম ও শক্তির প্রতীক হিসেবে প্রতিটি ডিজাইন তৈরী করা হয়েছে,যা আপনার লাইফস্টাইলের সাথে মানানসই। (Credit - Getty Images)

7 / 8
২০২৬ সালে রয়্যাল এনফিল্ড এক নয়া কীর্তি গড়ল। এপ্রিল মাসে লঞ্চ হওয়া ইলেকট্রিক বাইক 'ফ্লাইং ফ্লি' ও এই হেরিটেজ কালেকশন মিলে ব্র্যান্ডটিকে আরও শক্তিশালী করে তুলেছে। ঐতিহ্যের হাত ধরে আগামীর পথে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। (Credit - Getty Images)

8 / 8
Follow Us