AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: অনেক দিন ধরেই কথা চলছিল, এবার বাধ্যতামূলক, করতেই হবে! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের

West Bengal State government employees: বিদ্যুৎ বণ্টনজনিত আর্থিক ক্ষতি কমানো এবং ডিসকমগুলির (DISCOMs) আর্থিক হাল ফেরানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) ইতিমধ্যেই প্রথম পর্যায়ে তাদের ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের (CCC) মধ্যে ১০৩টি এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করে দিয়েছে। বাকি এলাকাগুলিতেও ধাপে ধাপে এই মিটার স্থাপন করা হবে।

Nabanna: অনেক দিন ধরেই কথা চলছিল, এবার বাধ্যতামূলক, করতেই হবে! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 11:39 PM
Share

কলকাতা: রাজ্যে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা সংস্কার ও আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের আরডিএসএস (RDSS) প্রকল্পের আওতায় এবার রাজ্য সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর নির্দেশ দিলেন মুখ্য সচিব। এই নির্দেশিকার আওতায় কেবল মূল সরকারি দফতরের কর্মীরাই নন, রয়েছেন প্যারাস্টেটাল, রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), কর্পোরেশন এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও।

বিদ্যুৎ বণ্টনজনিত আর্থিক ক্ষতি কমানো এবং ডিসকমগুলির (DISCOMs) আর্থিক হাল ফেরানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) ইতিমধ্যেই প্রথম পর্যায়ে তাদের ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের (CCC) মধ্যে ১০৩টি এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করে দিয়েছে। বাকি এলাকাগুলিতেও ধাপে ধাপে এই মিটার স্থাপন করা হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • বিলিং ব্যবস্থা: নতুন স্মার্ট মিটারগুলি আপাতত বর্তমানের মতো পোস্ট-পেইড পদ্ধতিতেই চলবে। বিলিং ব্যবস্থায় এখনই কোনও বদল আসছে না।

  • প্রি-পেইড বিকল্প: মিটার স্থাপনের পর কোনও গ্রাহক যদি চান, তবে তিনি স্বেচ্ছায় প্রি-পেইড ব্যবস্থায় স্যুইচ করতে পারবেন।

যে সমস্ত সরকারি কর্মী WBSEDCL এলাকার বাসিন্দা, তাঁদের এই মিটার স্থাপনের কাজে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত দফতর প্রধান, জেলাশাসক, বিভাগীয় কমিশনার এবং পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা নিজ নিজ কর্মীদের দ্রুত এই বিষয়ে অবগত ও সচেতন করেন।

Follow Us