Jagadish Basunia: ১৮ মে নয়, কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
Jagadish Basunia Rejects Claims Over Kakoli Ghosh Dastidar Letter: সংবাদসংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, ১৯ জুন সংসদের স্বাক্ষর সম্বলিত চিঠি গত ১৮মে স্পিকার অফিসে জমা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি দাবি করেছিলেন, অফিশিয়ালি তিনিই চিফ হুইপ। অর্থাৎ কল্যাণকে চিফ হুইপ করার আগেই কাকলি চিফ হুইপ হিসেবে ওই চিঠি জমা দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জগদীশ বসুনিয়া।
তিনি বিদ্রোহী তৃণমূল সাংসদ। কাকলির নেতৃত্বে যে বিক্ষুব্ধ সাংসদদের সাক্ষর লোকসভার স্পিকারের কাছে পৌঁছেছে, সেই তালিকাতেও রয়েছে তাঁর নাম। কথা হচ্ছে জগদীশ বসুনিয়াকে নিয়ে। তবে, সম্প্রতি, তাঁর দাবিকে ঘিরে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। কাকলি যে চিঠি স্পিকারের কাছে পৌঁছেছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। সংবাদসংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, ১৯ জুন সংসদের স্বাক্ষর সম্বলিত চিঠি গত ১৮মে স্পিকার অফিসে জমা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি দাবি করেছিলেন, অফিশিয়ালি তিনিই চিফ হুইপ। অর্থাৎ কল্যাণকে চিফ হুইপ করার আগেই কাকলি চিফ হুইপ হিসেবে ওই চিঠি জমা দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জগদীশ বসুনিয়া। তাঁর দাবি, তিনদিন আগেই তাঁরা সই করেছিলেন। ১৮ মে কোনও কাগজ জমা দেওয়া হয়নি। সংবাদসংস্থার দাবি খারিজ করলেন তিনি।
