AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘আমি বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যেই দেখি…’, এবার সংবাদমাধ্যমকে কোন মামলায় কেস দেবেন অভিষেক?

Abhishek Banerjee Warns Media: শুক্রবার বিকালে ডিজে মামলায় অভিষেককে নোটিস ধরাতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সে সময়ে অভিষেক বাড়ি ছিলেন না। আড়াই ঘণ্টা অপেক্ষা করেন আধিকারিকরা। সন্ধ্যা সাড়ে সাতটার পরে সিআইডি আবারও আসে। ক্যামেরার সামনে না এসেই নোটিস নেন অভিষেক।

Abhishek Banerjee: 'আমি বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যেই দেখি...', এবার সংবাদমাধ্যমকে কোন মামলায় কেস দেবেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 10:03 PM
Share

কলকাতা: দলের ভরাডুবির পরও ঔদ্ধত্য কমেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে যে অভিযোগ বারংবার দলের বিক্ষুব্ধ সাংসদ-বিধায়করাও করেছেন। এবার সাংবাদিকদের হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক। খবর করার আগে আলোচনা করতে হবে। চারদিকে মামলার জাল আর তাতেই অভিষেকের রাগ এবার সংবাদমাধ্যমের ওপরে।

শুক্রবার বিকালে ডিজে মামলায় অভিষেককে নোটিস ধরাতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সে সময়ে অভিষেক বাড়ি ছিলেন না। আড়াই ঘণ্টা অপেক্ষা করেন আধিকারিকরা। সন্ধ্যা সাড়ে সাতটার পরে সিআইডি আবারও আসে। ক্যামেরার সামনে না এসেই নোটিস নেন অভিষেক। তাঁর এক কর্মী নোটিসের হার্ড কপি নিয়ে গিয়ে অভিষেককে দিতে সই করিয়ে আনেন। নিজে হাতে নিলেন না নোটিস। কিন্তু এই সময়ের ব্যবধানে যখন সাংবাদিকদের সঙ্গে দেখা হল তাঁর, সাংবাদিকদের ওপরেই ক্ষোভ উগরে দিলেন।

কেন রাগ? 

মূলত সই মামলায় সিআইডি-র সঙ্গে কী কথা হয়েছে অভিষেকের, সে সংক্রান্ত খবরেই তাঁর আপত্তি। আর সেক্ষেত্রে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তিনি বলেন, “তদন্তকারী সংস্থার সঙ্গে আমার কী আলোচনা হয়েছে, সেটা মিডিয়ায় চলে আসছে। আমি বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কী করা হয়েছে, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কী করা হয়েছে, তার উত্তর কী দিয়েছি, সেগুলো দেখছি মিডিয়ায় চলে এসেছে। আমি এটা নিয়েও আগামী দিনে হাইকোর্ট যাব।”

অভিষেকের বক্তব্য, “তদন্তকারীদের সঙ্গে কী আলোচনা হয়েছে, সেটা যদি আমি কারোর সঙ্গে আলোচনা না করি, তাহলে ধরে নিতেই পারি, তদন্তকারী সংস্থার তরফ থেকেই মিডিয়ার কাছে এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে, তাহলে তদন্ত প্রয়োজন।”

Follow Us