AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Red lentil bread recipe: আটা ময়দা কোনওটাই লাগবে না! মুসুর ডাল দিয়েই বানান হেলদি, টেস্টি পাউরুটি

Healthy lentil bread at home: ওজন কমাতে এবং ফিট থাকতে ডায়েটে রাখুন এই উচ্চ-প্রোটিনযুক্ত মুসুর ডালের পাউরুটি, যা আটা বা ময়দা ছাড়াই তৈরি করা যায় অত্যন্ত সহজে। এটি একই সঙ্গে পুষ্টিকর এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

| Updated on: Jun 12, 2026 | 6:12 PM
Share
আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের কাছে রোজকার ডায়েটে স্বাস্থ্যকর বিকল্প খুঁজে পাওয়া বেশ বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যাঁরা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন বা রিফাইন্ড ময়দা ও গমের আটা খাওয়া কমাতে চাইছেন, তাঁদের অনেকেরই পাউরুটি থাড়া একেবারেই চলে না। কারণ ব্রেকফাস্ট বা বিকেলের খিদেতে অনেকেরই অন্যতম প্রিয় খাবার পাউরুটি। Gemini Ai

1 / 8
আপনি যদি এমন কোনও ব্রেড খুঁজে থাকেন যা একই সঙ্গে জিভে জল আনা সুস্বাদু এবং শরীরের জন্য দারুণ পুষ্টিকর, তবে মুসুর ডাল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই পাউরুটি। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল, এটি বানাতে রিফাইন্ড ময়দা বা গমের আটার একদমই প্রয়োজন পড়ে না। তা সত্ত্বেও এই রুটি বেশ নরম হয় এবং খেতেও চমৎকার লাগে। Gemini Ai

2 / 8
মুসুর ডাল উদ্ভিজ প্রোটিন, ফাইবার এবং একাধিক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH)-এর গবেষণা অনুসারে, ডালে থাকা এই পুষ্টিগুণ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং অপ্রয়োজনীয় খিদে নিয়ন্ত্রণ করতে দারুণ সাহায্য করে। তাই যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা এটিকে অনায়াসে খাদ্য তালিকায় রাখতে পারেন। Gemini Ai

3 / 8
এই পুষ্টিকর ব্রেডটি বাড়িতে তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে ৫০ গ্রাম মুসুর ডাল, ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ নুন, ১ চা চামচ পাপরিকা, ১ চা চামচ রসুন গুঁড়ো, ১ চা চামচ মিক্সড হার্বস, ১ চা চামচ বেকিং পাউডার এবং ২০ গ্রাম ইসবগুলের গুঁড়ো (সিলিয়াম হাস্ক পাউডার)। এছাড়া ওপরে ছড়ানোর জন্য সামান্য তিল লাগবে। Gemini Ai

4 / 8
ব্রেড তৈরির প্রথম ধাপে মুসুর ডাল ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে প্রায় দুই ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ডাল পর্যাপ্ত ভিজে নরম হয়ে গেলে তা মিক্সার জারে বাটা বা ব্লেন্ড করার কাজ অনেক সহজ হয়ে যায়। এরপর বেকিংয়ের মূল কাজ শুরু করার ঠিক আগে ওভেনটিকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করে নিতে হবে। Gemini Ai

5 / 8
এবার ভিজিয়ে রাখা নরম ডাল একটি মিক্সার জারে নিয়ে তাতে টক দই, অলিভ অয়েল, নুন, পাপরিকা, রসুনের গুঁড়ো এবং মিক্সড হার্বস যোগ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি বেশ ঘন তৈরি হবে, তবে খেয়াল রাখতে হবে যেন তা সহজে বেকিং ট্রে-তে ছড়িয়ে দেওয়া যায়। এবার এই ঘন মিশ্রণটি একটি আলাদা পাত্রে ঢেলে নিয়ে তাতে বেকিং পাউডার এবং ইসুবগুলের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। Gemini Ai

6 / 8
ইসুবগুল মূলত এই মিশ্রণটিকে একটি সুন্দর ও পারফেক্ট ব্রেডের গঠন বা বাইন্ডিং দিতে সাহায্য করে। এরপর একটি বেকিং ট্রে-র ওপর পার্চমেন্ট পেপার বিছিয়ে মিশ্রণটি ঢেলে একটি সুন্দর লোফ বা রুটির আকার দিন এবং ওপরে সামান্য তিল ছড়িয়ে দিন। এবার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট ধরে ব্রেডটি বেক করতে হবে। Gemini Ai

7 / 8
ব্রেডের ওপরের অংশ হালকা সোনালি রঙের হয়ে এলে এবং এটি ভালোভাবে জমে বা সেট হয়ে গেলে ওভেন থেকে বের করে নিন। গরম অবস্থা থেকে কিছুটা ঠান্ডা হওয়ার পর এটিকে টুকরো করে কেটে সবুজ চাটনি, ঘন দইয়ের ডিপ কিংবা গরম স্যুপের সঙ্গে পরিবেশন করুন। পরিশোধিত ময়দা না থাকায় এটি প্রচলিত সাদা রুটির তুলনায় অত্যন্ত স্বাস্থ্যকর এবং ওজন কমাতেও সাহায্য করবে। Gemini Ai

8 / 8
Follow Us