West Bengal NEWS Live Updates: তিন মাস নয়, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
NEWS Live Updates: কালীঘাট তৃণমূলের একুশে জুলাই নিয়ে এবার দোলা সেনকে নিশানা করলেন প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। এদিকে, এদিন সকালে কলকাতা পৌরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে নিয়ে কলেজ স্ট্রিট চত্বর ঘুরে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কালীঘাট তৃণমূলে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় 'বিদ্রোহী' হয়ে উঠছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

কলকাতা: তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কল্যাণ আচমকা চলে যাওয়ার পর এই নিয়ে জল্পনা বাড়ছে। এদিকে, স্ত্রী ও পুত্রদের পর আবার মদন মিত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীকে তলব করল। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
CM: ‘ভাইপোপন্থী তৃণমূল থাকবে না’
একুশে জুলাইয়ের সভা কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং ‘মমতাপন্থী’ বনাম ‘ঋতপন্থীদের’ সংঘাতের জেরে তৈরি হওয়া ‘ছন্নছাড়া’ পরিবেশ নিয়ে বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে শাসকদলকে তীব্র ভাষায় কটাক্ষ করার পাশাপাশি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশান বাংলায় আর থাকবে না।”
-
স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা
- স্মার্ট মিটার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
- আজ মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়।
- আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে মাসেই বিদ্যুতের বিল আসবে।
-
-
WB Assembly: চ্যাঙদোলা করে হাউজ় থেকে বার করা হল কুণালকে
- নজিরবিহীন ঘটনা বিধানসভার অন্দরে। তপ্ত হয়ে উঠল বিধানসভার চত্বর।
- কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)-কে বের করে দেওয়া হল হাউসের ভিতর থেকে।
- একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশঙ্খলা তৈরি না করার। তবে কুণাল তা শোনেননি।
- এরপরই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর নির্দেশে কুণালকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় হাউস থেকে।
-
Kalyan Banerjee: মমতা, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ
- কালীঘাট তৃণমূলের অন্দরে ডামাডোল যেন শেষ হতে চাইছে না। যখন একের পর এক সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন, তখন বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
- তিনি দিদির পাশে আছেন জানিয়েও গতকাল একুশে জুলাইয়ের মঞ্চের ঘটনা নিয়ে সরব হলেন।
- শ্রীরামপুরের সাংসদ বললেন, তিনি দিদিকে ভালোবাসেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও বুঝতে হবে। না হলে দল শেষ হয়ে যাবে।
বিস্তারিত পড়ুন: ‘দিদিই তৃণমূলটা শেষ করবেন’, হাঁড়ির খবর ফাঁস করে বোমা ফাটালেন কল্যাণ
-
CM Suvendu Adhikari: বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর
- বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়রের চাকরি দেওয়া হবে।
- সিকিমে সুড়ঙ্গে বিপর্যয়ে মৃত্যুমিছিল, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর
- নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য
- এদিন বিধানসভায় ১৪ বছর পর স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনা
-
-
Agnimitra Paul: কলেজ স্ট্রিটকে সাজাতে কী পরিকল্পনা? জানালেন অগ্নিমিত্রা
- উচ্ছেদ নয়। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানো হবে। কলেজ স্ট্রিটের পুরো ‘মেক ওভার’ হবে বলে জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- রাজ্যে সরকারের এই ভাবনাকেই বাস্তবের রূপ দিতে বুধবার সাতসকালে বইপাড়ায় পৌঁছে গেলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
- কলকাতা পৌরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং আধিকারিকদের নিয়ে পুরো কলেজ স্ট্রিট চত্বর ঘুরে দেখলেন।
বিস্তারিত পড়ুন: কলেজ স্ট্রিট নিয়ে কী ভাবনা সরকারের? বইপাড়া ঘুরে দেখে জানালেন অগ্নিমিত্রা
-
আলোচনায় রাজি কেন্দ্র
- সূত্রের খবর, বিরোধীদের দাবি মেনে সরকার এই ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে রাজি।
- কেন্দ্রের সূত্রের দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে পাঁচ দাবি রাখেন সরকারের সামনে, তাতে প্রথমেই ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
- কেন্দ্রের যুক্তি, নিট প্রশ্নপত্র ফাঁসের পরই সিবিআই তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি দিতে দৃঢ় প্রতীজ্ঞ।
- প্রধানমন্ত্রী মোদী প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলেই উল্লেখ করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারদের সহযোগিতায় কাজ করতে অনুরোধ করেন তিনি। পড়ুয়াদের সঙ্গে যাতে কোনও প্রকার অন্য়ায় অবিচার না হয়, তাও নিশ্চিত করতে বলেন।
-
CJP-র সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র
- নিট ইস্যুতে বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আজ, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
- গতকাল মধ্য রাতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
-
Nayna Bandyopadhyay: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন শুনে কী করলেন নয়না?
- মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তাঁর স্বামী। NCPI-এ যোগ দিয়ে এনডিএ-র শরিক হয়েছেন।
- তিনি অবশ্য মমতার সঙ্গেই রয়েছেন। মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে।
- আর সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে রেগে গেলেন সাংসদ-পত্নী তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
- রীতিমতো রাগত স্বরে বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা জানতে গেলে দিল্লি চলে যান।
বিস্তারিত পড়ুন: ‘দিল্লি চলে যান’, সুদীপের কথা উঠতেই রেগে লাল নয়না
-
Accident: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রীর স্ত্রী
- সাতসকালে দুর্ঘটনার মুখে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। ভাগ্যের জোরে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তাঁরা।
- সূত্রের খবর, বুধবার সকালে তিনি একটি গাড়ি করে বাঁকুড়ায় ফিরছিলেন। সেখানেই থাকেন তিনি।
- পূর্ব বর্ধমানের গলসির কাছে সারুল এলাকায় ফ্লাইওভারের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িকে।
- তবে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মাথায় ও হাতে চোট লেগেছে মালতি দেবীর। ড্রাইভার মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন: সাতসকালে বড়সড় দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী, পুলিশ নিয়ে এল বর্ধমান মেডিকেলে
-
Shreya Pande: একুশে জুলাই নিয়ে দোলাকে নিশানা শ্রেয়ার
- কালীঘাট তৃণমূলের একুশে জুলাই নিয়ে এবার নতুন বিতর্ক। এবার ‘বেসুরো’ শ্রেয়া পাণ্ডে
- তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে আক্রমণ করলেন প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া।
- একুশে জুলাইয়ের স্টেজে ওঠা নিয়ে সমস্যার সূত্রপাত।
- সূত্রের খবর, শ্রেয়াকে দোলা বলেন, দিদি বলে দিয়েছেন কে কে উঠবে, আর কে উঠবে না।
- এদিকে শ্রেয়ার দাবি, মমতা এমন কোনও নির্দেশ দেননি।
- সেই জায়গায় দোলা সেনকে দিদির কাছে ব্লকেজ বলে আক্রমণ করলেন শ্রেয়া।
-
ED Summons: তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির
- তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
- এর আগে তৃণমূলের অ্যাকাউন্টে ফ্রিজ করার জন্য আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস।
- যদিও তৃণমূলের দাবি, তার আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে মমতার বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ নিয়োগ করেন শুভাশিসকে।
- সেই শুভাশিসকে এবার তলব করল ইডি।
Published On - Jul 22,2026 10:28 AM
