AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Employees: পদ শূন্য হওয়ার আগেই নিয়োগ, বড় নির্দেশ দিল রাজ্য সরকার

West Bengal Govt: অনুমোদন ছাড়া চাকরির মেয়াদ বাড়ানো বা সময়মতো নতুন নিয়োগের উদ্যোগ না নিলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশ শুধু সরকারি দফতরের ক্ষেত্রেই নয়, স্থানীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), বিধিবদ্ধ সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Govt Employees: পদ শূন্য হওয়ার আগেই নিয়োগ, বড় নির্দেশ দিল রাজ্য সরকার
রাজ্যের নয়া নির্দেশিকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 10:35 PM
Share

কলকাতা: মেয়াদ শেষ হওয়ার পর বা অবসর গ্রহণ করার পরও কর্মীদের নতুন করে নিয়োগের ঘটনা রাজ্যে নতুন নয়। বিভিন্ন বিভাগের অনেক আধিকারিককেই অবসরের পর নতুন করে নিয়োগ করা হয়। সেই প্রবণতা বন্ধ করতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। বুধবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন।

ভবিষ্যতে যাতে সব ক্ষেত্রে আগেভাগেই নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়, সে কথাই উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও কর্মীর অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সংশ্লিষ্ট দফতরে বা পদে নতুন কর্মী নির্বাচনের কাজ শুরু করতে হবে। পাশাপাশি, কোন কোন পদ শূন্য হতে চলেছে, প্রতি মাসে তা পর্যালোচনা করে একটি তালিকা অর্থ দফতর, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে পুনর্নিয়োগের আবেদন বারবার আসে বিভিন্ন দফতর থেকে। কার্যত এটা নিয়মে পরিণত হয়েছে। এই সার্কুলারে সরকার স্পষ্ট জানিয়েছে যে, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ কোনওভাবেই নিয়মে পরিণত করা যাবে না। শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে, উপযুক্ত বিকল্প না থাকলে বা জনস্বার্থে প্রয়োজন হলে পুনর্নিয়োগের অনুমতি দেওয়া হবে।

এছাড়া, অনুমোদন ছাড়া চাকরির মেয়াদ বাড়ানো বা সময়মতো নতুন নিয়োগের উদ্যোগ না নিলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশ শুধু সরকারি দফতরের ক্ষেত্রেই নয়, স্থানীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), বিধিবদ্ধ সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ট দফতরের প্রধানদের উপরই থাকবে।

Follow Us