West Bengal News Updates: CID-কে আড়াই ঘণ্টা দাঁড় করিয়ে বাড়িতে এলেন অভিষেক
Breaking News Today Update in Bengali: মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। নদীভাঙনের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। আবার অন্যদিকে, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের তালিকা প্রকাশ্যে এসেছে।

আজ মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। নদীভাঙনের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। আবার অন্যদিকে, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের তালিকা প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, মোট ১৯ জন সাংসদ সই করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সেই চিঠি জমা পড়েছে। তবে, চিঠির তারিখ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এদিকে, লাইব্রেরিতে আর থাকবে না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বই। জানিয়ে দিয়েছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আবার অন্যদিকে, দিঘা থেকে বিশ্ব বাংলা লোগো সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা। সব খবরে নজর রাখতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।
LIVE NEWS & UPDATES
-
২ কোটি ৬০ লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, তাঁদের প্রতিনিধিত্ব তৃণমূল করবে: অভিষেক
চেনা মেজাজেই অভিষেক বললেন, “দল ভাঙানোর রাজনীতি করে কোনও লাভ নেই। ২ কোটি ৬০ লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাঁদের প্রতিনিধিত্ব তৃণমূল করবে। একচুল জায়গা তৃণমূল ছাড়বে না। সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, পার্টি অফিস দখল করে তৃণমূলকে দমানো যাবে না।”
-
Madan Mitra: বিধায়কদের সই জালকাণ্ডে এবার মদনকে নোটিস
- বিধায়কদের সই জালকাণ্ডে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নোটিস সিআইডি-র।
- শুক্রবার মদনের কামারহাটির বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেন সিআইডি আধিকারিকরা।
- তিনি যে নোটিস পেয়েছেন, তা স্বীকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী মদন।
পড়ুন বিস্তারিত: মমতার আর এক ‘হারাধন’ মদনের কাছেও এল সিআইডি-র নোটিস
-
-
হেরেও দম্ভ দেখাচ্ছেন অভিষেক?
- দলীয় বৈঠকে ব্যস্ত থাকার কথা বলে দু’ঘন্টা অপেক্ষা করিয়ে রেখেছেন সিআইডি অফিসারদের। নিজের কালীঘাটের বাড়ি থেকে সামান্য দূরত্বে বৈঠক করছেন, তাও অফিসারদের থেকে নোটিস গ্রহণ করার সময় পেলেন না গত দু ঘণ্টায়।
- অপরাধের তদন্তে নোটিস দিতে আসা অফিসারদের অপেক্ষা করতে হচ্ছে কখন তাঁর বৈঠক শেষ হবে সেজন্য। কখন শেষ হবে বৈঠক তাও জানানো হচ্ছে না তদন্তকারী টিমকে। চাপানউতোর চলছে।
-
নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্তি প্রসন্ন রায়ের
- নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্তি প্রসন্ন রায়ের। ইডি-র দুই মামলায় হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন। জামিন দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ১ লক্ষ টাকার ব্যক্তিহত বন্ডেই এই জামিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
- প্রতি সপ্তাহে তদন্তকারী অফিসারের কাছে দিতে হবে হাজিরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিথেকে জেলে ছিলেন নিয়োগে অন্যতম বড় এজেন্ট হিসেবে অভিযুক্ত প্রসন্ন।
-
দুর্গাপুজোর ক্লাবগুলি কি অনুদান পাবে?
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গাপুজো নিয়ে বা দুর্গাপুজোর ক্লাবে অনুদান নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। তবে, এই বিষয়ে খুব দ্রতই তথ্য-সংস্কৃতি দফতরের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই অনুদান নিয়ে আলোচনা হবে। তবে, কারা অনুদান পাবেন, আর কারা পাবেন না, সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, মূলত ছোট ক্লাবগুলিতে আর্থিক অনুদান পাওয়া উচিত। আর যে ক্লাবগুলোর সামর্থ্য রয়েছে, তাঁদের অনুদান না নিলেও কোনও সমস্যা হবে না।
-
-
BGBS-এও দুর্নীতি?
বাংলায় সরকার বদল হতেই বিজিবিএস নিয়ে কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের (Suvendu Adhikari Government)। তৃণমূলের আমলের এই বাণিজ্য সম্মেলনে কোটি কোটি টাকার দুর্নীতির (BGBS Corruption) অভিযোগ তুললেন। বিরোধী দল থাকাকালীনও দুর্নীতির অভিযোগ করেছিলেন। এবার ক্ষমতায় এসে বাণিজ্য সম্মেলনের আয়োজনে দুর্নীতির তদন্তও হবে বলে ঘোষণা করেছেন তিনি।
-
মমতার বিরুদ্ধে FIR
মমতার বিরুদ্ধে আরও চাপ বাড়ছে। এবার আরও এক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মমতার নামে থানায় অভিযোগ দায়ের করলে এক ব্যবসায়ী।
‘একটা কমিউনিটি যখন জোট বাঁধে না..’, মমতার ‘১ সেকেন্ড’ মন্তব্যে এবার পুলিশে অভিযোগ দায়ের
-
মমতাকে নিশানা অনুব্রতর
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অনুব্রত। মমতার ঘনিষ্ঠদের বৃত্তে একেবারে প্রথম সারিতেই ছিলেন বীরভূমের এই ডাকাবুকো নেতা। এমনকী, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও প্রিয় কেষ্টর পাশে থেকেছেন সবসময়। তবে, সেই দিদি-কেই এবার নিশানা করলেন তাঁর কেষ্ট। তাঁর বিস্ফোরক অভিযোগ, “জেগে ঘুমোলে দলের এই হালই হবে।”
-
মোদী সরকারের উন্নয়নের খতিয়ান শুভেন্দুর
নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্ণ। বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সরকারের আমলে কী কী উন্নতি হয়েছে দেশে, তার খতিয়ান তুলে ধরলেন তিনি। কী কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী দেখে নিন
- বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি একটানা সর্বাধিক দিন প্রধানমন্ত্রী হিসেবে দেশসেবা করেছেন। ভারতবর্ষকে পুর্ননিমাণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী ১২ বছর ২ দিন পার করেছেন।
- নিজেকে প্রধানমন্ত্রীর বদলে দেশের সেবক বলে পরিচয় দিতে ভালবাসেন তিনি। দেশের জন্য কাজ করে চলেছেন। ১২ বছরের মূল কথা ছিল এনডিএ সরকারের রাষ্ট্র নির্মাণ- ভারতের ঐতিহ্যের পাশাপাশি বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়া। রাষ্ট্র নির্মান এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার যাওয়ার কাজকে দেখি তাহলে সামনে অসংখ্য উদাহরণ দেখতে পাবেন।
- পরিকাঠামো উন্নয়ন, নতুন বিমানবন্দর তৈরি থেকে নতুন আইআইটি এবং এইমসের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট গড়ে তোলা, সবই করেছেন তিনি
- স্বচ্ছ ভারতের আওতায় ১৪ কোটি শৌচাগার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ কোটি বাড়ি
- ৮১ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছেন । জল জীবন মিশনে পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে কৃষকদের জন্য কৃষক সম্মান এবং নারীদের জন্য সংসার পরিচালনায় তাঁদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
- কৃষি উৎপাদনে ৭১ শতাংশ বৃদ্ধি হয়েছে । ৩১.৮ শতাংশ দুগ্ধ উৎপাদন বেশি হয়েছে।
- জাতীয় সড়ক নির্মাণে ১.৪৬ লক্ষ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। আধুনিক মানের রেল স্টেশন তৈরি হয়েছে।
- গত বছরে ৯০ টির বেশি বিমানবন্দর হয়েছে। আজ নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষজনও প্লেনে যাতায়াত করতে পারছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল স্বাক্ষর যোজনার মাধ্যমে অর্থনৈতিক ভাবে প্রতারণার হাত থেকে মুক্তি পেয়েছেন।
- ভারত আজ মোবাইল উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে।
- উন্নত ভারত গঠনে বিকশিত ভারত গঠনে আমরা এগিয়ে যাব।
-
নিয়োগে অর্থদফতরের নয়া নির্দেশিকা
নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং ও ডায়েট সরবরাহকারী সংস্থা নিয়োগে নতুন নির্দেশিকা জারি অর্থ দফতরের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে সব প্রশাসনিক দফতরকে। সংশ্লিষ্ট পরিষেবার টেন্ডার GeM (Government e-Marketplace) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার উপর জোর দেওয়া হচ্ছে।
শেষ মুহূর্তে মেয়াদ-বৃদ্ধির প্রস্তাব আর নয়, নির্দেশিকা জারি করল অর্থ দফতর
-
সিআইডির প্রশ্নের মাঝেই মেজাজ হারান অভিষেক
হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার বিকেলে সিআইডি (CID) দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, সই জাল-কাণ্ডে বিরোধী দলনেতা বাছাইয়ের রেজোলিউশন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। একবার চায়ের বিরতি নিয়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিআইডি সূত্রে খবর, প্রশ্নের উত্তর দেওয়ার মাঝেই মেজাজ হারিয়ে ফেলেন অভিষেক।
কথায় কথায় মেজাজ হারান, মধ্যরাতে মমতার বাড়ি থেকে ছাতায় মুখ ঢেকে বেরিয়ে যান অভিষেক
-
বিক্ষুব্ধ সাংসদদের সই জমা
বিক্ষুব্ধ সাংসদদের সই সম্বলিত নথি প্রকাশ্যে। সেই কাগজের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে, কোন কোন তৃণমূল সাংসদ সই করেছেন বিক্ষুব্ধ হিসেবে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই চিঠি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ঘরে জমা পড়েছে বলে সূত্রের খবর।
-
মালদহে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর
আজ মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। নদীভাঙনের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।
Published On - Jun 12,2026 10:23 AM
