AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?

‘অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক’, কেন বললেন কুণাল?

সৌরভ গুহ

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jul 24, 2026 | 7:02 PM

Share

বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে একের পর এক অভিযোগ উঠছে। এই নিয়ে এবার সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, "আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিধানসভায় এরা টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার তো একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। তাঁকে এভাবে টার্গেট করা যায় না। আজকে বলা হয়েছে, সেবাশ্রয় নিয়ে এই এই অভিযোগ। সঙ্গে সঙ্গে পরিষদীয় মন্ত্রী দাঁড়ালেন। তিনি বললেন, কালকে এটা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার স্পষ্ট ধারণা নেই। কিন্তু, আমি এটুকু বুঝি, একজনকে টার্গেট করে এটা হচ্ছে। যিনি বিধানসভায় নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তাহলে তাঁকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হোক।" এরপরই কুণাল বলেন, "তিনি তো ডায়মন্ড হারবারের সাংসদ। লোকসভায় তো আপনাদের সাংসদ রয়েছে। আপনাদের যদি সেবাশ্রয় নিয়ে প্রশ্ন থাকে, লোকসভায় করুন। সেখানে অভিষেক রয়েছে। যিনি এখানে নেই, তাঁকে আপনারা টার্গেট করে বিঁধছেন।"

বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে একের পর এক অভিযোগ উঠছে। এই নিয়ে এবার সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিধানসভায় এরা টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার তো একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। তাঁকে এভাবে টার্গেট করা যায় না। আজকে বলা হয়েছে, সেবাশ্রয় নিয়ে এই এই অভিযোগ। সঙ্গে সঙ্গে পরিষদীয় মন্ত্রী দাঁড়ালেন। তিনি বললেন, কালকে এটা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার স্পষ্ট ধারণা নেই। কিন্তু, আমি এটুকু বুঝি, একজনকে টার্গেট করে এটা হচ্ছে। যিনি বিধানসভায় নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তাহলে তাঁকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হোক।”

এরপরই কুণাল বলেন, “তিনি তো ডায়মন্ড হারবারের সাংসদ। লোকসভায় তো আপনাদের সাংসদ রয়েছে। আপনাদের যদি সেবাশ্রয় নিয়ে প্রশ্ন থাকে, লোকসভায় করুন। সেখানে অভিষেক রয়েছে। যিনি এখানে নেই, তাঁকে আপনারা টার্গেট করে বিঁধছেন।”

Follow Us