কুণাল ঘোষ
সাংবাদিকতা তাঁর পেশা। নয়ের দশক থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আর সেখান থেকে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যোগ দেওয়া। বর্তমানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সম্পাদক। তিনি কুণাল ঘোষ। সাহিত্যিক হিসাবেও আত্মপ্রকাশ করেছেন। সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। ২০১৩ সালের ২৩ নভেম্বর সারদা কেলেঙ্কারিতে তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট। সেইসময় তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর ধীরে ধীরে ফের শাসকদলে তাঁর গুরুত্ব বাড়ে। বর্তমানে তিনি তৃণমূলের অন্যতম মুখপাত্র। দেশ-কাল-রাজনীতির আঙিনায় তৃণমূলের প্রসঙ্গ এলেই সাংবাদিক সম্মেলনে তৃণমূলের হয়ে প্রায়শই ব্য়াটন ধরতে দেখা যায় কুণাল ঘোষকে। সিপিএম থেকে বিজেপি, মহম্মদ সেলিম থেকে শুভেন্দু অধিকারী, বঙ্গ রাজনীতির আঙিনায় বিরোধীদের কট্টর সমালোচনা করতে কুণাল ঘোষের জুড়ি মেলা ভার।
Read MoreKunal on Koel: ‘দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?’, কোয়েলকে তীব্র কটাক্ষ কুণালের
Kunal Ghosh News: এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত দিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে।' এরপর যে দিন তৃণমূল কোয়েলকে রাজ্যসভায় প্রার্থী করে পাঠাল, সেই সময় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কিন্তু পালা-বদলের পরই সম্পর্কে ধরল চিড়। ইস্তফা দিলেন কোয়েল। এখন তিনি বিজেপি প্রার্থী।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 3:02 pm
Kunal Ghosh: অর্ডার কপি যাবে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের কাছে, কুণালকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন
Kunal Ghosh Attack Case Police: বুধবারের শুনানিতে কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা (OC) হাজির না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি আই পি মুখোপাধ্যায়। পুরো বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে কমিশনের অর্ডারের অনুলিপি রাজ্য প্রশাসনের শীর্ষস্তর—মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 10:49 pm
Kunal Ghosh: ‘আজ আমার গুলিবিদ্ধ দেহ পাওয়া যেত, জানি না এটাই আমার শেষ বিবৃতি কি না’, বললেন কুণাল
Kunal Ghosh car attacked: হামলার অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, "গাড়ির ভিতরে হাতুড়ি পড়ে রয়েছে। আমি ড্রাইভারের পাশে বসি। ভেঙে আমার গলা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আরেকজন রিভলভার বের করছে। আমার তো গুলিবিদ্ধ দেহ পাওয়ার কথা ছিল। ওপরওয়ালা রয়েছেন, তাই আমি বাঁচতে নারকেল ডাঙায় ঢুকেছি।"
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 1:31 pm
Kunal Ghosh: উত্তরপাড়ার পর বেলাঘাটা, ফের ‘আক্রান্ত’ কুণাল, হাতুড়ি দিয়ে ‘ভাঙা’ হল গাড়ির কাচ, প্রাণ বাঁচাতে ছুটলেন থানায়
Kunal Ghosh Car Attacked: গতকাল মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। আজ আবারও বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বাইক বাহিনীর বিরুদ্ধে।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 1:38 pm
Attack on Kunal Ghosh: ‘আমি ট্রমায় আছি বলতে বলতে গেলেন…’, ভবানী ভবনে যা হল কুণালের সঙ্গে
Kunal Ghosh: ভাঙা গাড়ি নিয়ে প্রথমে ভবানী ভবনে যান কুণাল ঘোষ। সেখান থেকে আলিপুর থানায় পৌঁছন তিনি। কুণাল ঘোষের দাবি উত্তরপাড়ায় ঘটেছে বলেই রাজ্য পুলিশের দফতরে যান তিনি। তবে সেখানেও কুণালকে ঢুকতে দেওয়াট হয়নি বলে অভিযোগ। পরে উত্তরপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 11:38 pm
Kunal Ghosh: ভবানী ভবনে পৌঁছতেই গেটেই আটকে দেওয়া হয় কুণালকে, বললেন, ‘নেমন্তন্ন খেতে আসিনি’, ফের গাড়ি ঘুরিয়ে আলিপুর থানায় বিধায়ক
Kunal Ghosh at Bhavani Bhavan: দুপুর তিনটে-সাড়ে তিনটের দিকে কাচ ভাঙা গাড়ি নিয়ে ভবানী ভবনে পৌঁছন কুণাল ঘোষ। সেইসময় পুলিশ আধিকারিক তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, গাড়ি নিয়ে ঢোকা যাবে না। পাল্টা কুণাল ঘোষ জানান, গাড়ি নিয়ে না ঢুকলে তাঁর পরিস্থিতিটা বোঝানো যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসা হয় তাঁর।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 4:55 pm
Kunal Ghosh: ‘আমার সারা গা কাচে ভরা’, মমতার সভায় যাওয়ার পথেই আক্রান্ত কুণাল ঘোষ
Attack on Kunal Ghosh's Car: শনিবার বিকেল ৪টেয় সভা শুরু হবে শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সেখানে যাওয়ার আগেই দুপুরে যাচ্ছিলেন কুণাল ঘোষ। উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 2:40 pm
Kunal Ghosh on Dev: ‘মমতার প্রতি ওর আনুগত্য আছে’, দেবকে ‘চূড়ান্ত দ্বিচারী’ বললেন কুণাল ঘোষ
NCPI-Dev: সূত্রের খবর, নন্দীগ্রামের উপ নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে নামতে পারেন দেব। এ কথা শুনেই দেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, দেবকে সতর্কও করেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Sep 24, 2026
- 1:14 am
Kunal Ghosh on NCPI: ‘NCPI-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে’, বিস্ফোরক কুণাল ঘোষ, হাতে আছে চাঞ্চল্যকর স্ক্রিনশট!
Kunal Ghosh at NCPI whatsapp group: বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। সেই সাংসদদের সাংসদ পদ খারিজ নিয়ে চলছে বিতর্ক। তারই মধ্যে কুণাল ঘোষ দাবি করলেন, কাকলিরা যোগ দেওয়ার পরই তাঁকে এনসিপিআই-এর গ্রুপে অ্য়াড করা হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 5:30 pm
Kunal Ghosh: ‘ঘোঁৎ ঘোঁৎ’ বলতে বৈদ্যনাথ কেন গায়ে মাখছেন? এলিয়েনও ওভাবে ডাকতে পারে: কুণাল ঘোষ
Kunal Ghosh: কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে একটি প্রশ্নোত্তরের অংশ তুলে ধরেছেন। সেটি আদতে বারাসত থানায় তাঁর ও পুলিশের প্রশ্ন ও উত্তরের অংশ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সেই পোস্ট অনুযায়ী, বৃহস্পতিবার পুলিশ তাঁর কাছে জানতে চান, যে ছবিটি পোস্ট করেছেন, সেটি কেন শুয়োরের মতো দেখতে?
- TV9 Bangla
- Updated on: Sep 18, 2026
- 7:50 am