Donald Trumpon Iran: ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে নতুন বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা–ইজরায়েল জোট প্রত্যাশিত ফল পাচ্ছে না, এমন অভিযোগের মাঝেই যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির ‘অপারেশন সিঁদুর’-এর পর ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। পাকিস্তানের তরফে দাবি করা হয়, ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জয় এসেছে। যদিও বাস্তব পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সেই মুনিরকেই সম্প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ফলাফল যাই হোক, বিজয়ের দাবি তুলে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলই যেন সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে নতুন বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা–ইজরায়েল জোট প্রত্যাশিত ফল পাচ্ছে না, এমন অভিযোগের মাঝেই যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির ‘অপারেশন সিঁদুর’-এর পর ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। পাকিস্তানের তরফে দাবি করা হয়, ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জয় এসেছে। যদিও বাস্তব পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সেই মুনিরকেই সম্প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ফলাফল যাই হোক, বিজয়ের দাবি তুলে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলই যেন সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে এখনও পুরোপুরি থামাতে পারেনি আমেরিকা–ইজরায়েল জোট। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ১৭টি সামরিক ঘাঁটির মধ্যে বেশ কয়েকটি ইরানি হামলার মুখে পড়েছে বলে দাবি। কয়েকশো কোটি ডলার মূল্যের দুটি মার্কিন রাডার ব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে খবর। মাত্র এক সপ্তাহে যুদ্ধ পরিচালনায় প্রায় ১ লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে বলে দাবি উঠেছে আমেরিকার অন্দরে।
দেশের ভিতরেও এই যুদ্ধ নিয়ে প্রশ্ন বাড়ছে। একইসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচনা শুরু হয়েছে। আমেরিকার ভূমিকার প্রতিবাদে ইজরায়েলে নিজেদের দূতাবাস বন্ধ করেছে স্পেন। তেলের দাম বেড়ে যাওয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন-এর তরফেও আমেরিকার দিকে আঙুল তোলা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইরানে আমেরিকার সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভাঙার বিপজ্জনক নজির। তিনি নিজের দেশের সংসদে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাবও পাশ করিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, ইরানে আক্রমণ করার মতো আর তেমন কিছু বাকি নেই এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। G7-এর ভার্চুয়াল বৈঠকে তিনি আরও বলেন, ইরান নাকি আত্মসমর্পণের পথে। যদিও তাঁর দাবি, ইরানে এখন কার্যত নেতৃত্বের অভাব থাকায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঘোষণা নাও হতে পারে।
তবে এর মধ্যেই নতুন প্রশ্ন তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর, আগামী সপ্তাহেই হোয়াইট হাউস কংগ্রেসের কাছে প্রায় ৫ লক্ষ কোটি টাকার নতুন যুদ্ধ বাজেট অনুমোদনের প্রস্তাব দিতে চলেছে। ইরান যদি সত্যিই আত্মসমর্পণের পথে থাকে, তাহলে নতুন করে যুদ্ধের বিপুল বাজেট কেন, সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে ইজরায়েলি সেনার শীর্ষ কর্তাদের দাবি, তারা প্রতিদিনই ইরানের হামলার মুখে পড়ছে। ফলে যুদ্ধ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান চাপের মুখে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। দীর্ঘস্থায়ী সংঘাতে মার্কিন সেনার প্রাণহানি শুরু হলে দেশে তার রাজনৈতিক প্রভাব পড়তে পারে। তাই যুদ্ধ থামলে আমেরিকা জয় দাবি করতে পারে, এমন সম্ভাবনার কথাও আলোচনায় উঠছে।
এই পরিস্থিতিতে ট্রাম্প আগাম দাবি করছেন, ইরান নাকি নিঃশব্দে আত্মসমর্পণ করবে। তবে নেতৃত্বের অভাবের কারণে তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা নাও হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

