AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BIG BREAKING: ‘১০ দিন ধরে মন খারাপ’, শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan Resign: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে ছাত্ররা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিল। কেন্দ্রের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই সেই দাবি পূরণ কর হল।

BIG BREAKING: '১০ দিন ধরে মন খারাপ', শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান
| Updated on: Jul 25, 2026 | 2:50 PM
Share

নয়া দিল্লি: অবশেষে আন্দোলনকারী ছাত্রদের দাবিতেই মান্যতা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan Resign)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। 

নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লিতে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অন্য়তম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী  ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই সেই দাবি পূরণ কর হল। আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইস্তফার কথা জানিয়েছেন।

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল দেশ। আন্দোলনে পথে নেমেছে ছাত্র-যুবরা। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ- সব জায়গায় বিক্ষোভ চলছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে নামে। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ২৬ দিন ধরে অনশনে বসেছিলেন পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তিনি পরে অনশন ভাঙলেও, ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় ছিল।

আজ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার কথা সিজেপির। তবে তারা সাফ জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া তারা আলোচনায় বসবে না। গতকালই কেন্দ্রের কাছে দাবি রেখেছিল যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে। অবশেষে ছাত্রদের সেই দাবিই পূরণ হল। আজ তৃতীয় দফার বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান।

এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, “দেশের যুবদের আকাক্ষ্মা, অনুভব ও আশা-প্রত্যাশার প্রতি গভীর সম্মান জানাই। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার সঙ্গে সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের দাবি পূরণ করল কেন্দ্রীয় সরকার। ছাত্রদের দাবি ছিল ২০ জুলাই সংসদ অভিযানে যারা অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

Follow Us