AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratna Debnath: ‘বিজেপি না জিতলে…’, মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিলেন রত্না

Panihati MLA: মৃত বিজেপি কর্মীর স্ত্রীর পাশে দাঁড়িয়ে রত্না বলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

Ratna Debnath: 'বিজেপি না জিতলে...', মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিলেন রত্না
রত্না দেবনাথImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2026 | 9:43 PM
Share

পানিহাটি: বিজেপি কর্মীর পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বিধায়ক রত্না দেবনাথ যে মন্তব্য করেছেন, তা দলকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। মাস ছয়েক আগে জেতা বিধায়ক যদি বলেন, ‘না জিতলে ভালো হত’, তাহলে তা দলকে একটু অস্বস্তিতে ফেলেই! বিজেপি কর্মী অরূপ সাহাকে খুনের অভিযোগ উঠেছে পানিহাটিতে। তাঁর পরিবারের পাশে দাঁড়াতে থানাতেও ছুটে গিয়েছিলেন বিধায়ক রত্না দেবনাথ (MLA Ratna Debnath)। সেখানেই গিয়েই এমন মন্তব্য করেন তিনি। আর সেই মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাখ্যা দিলেন রত্না।

ঠিক কী বলেছিলেন রত্না?

মৃত বিজেপি কর্মীর স্ত্রীর পাশে দাঁড়িয়ে রত্না বলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।”

সমালোচনা করেন মন্ত্রীরাও

রবিবার এই মন্তব্য সামনে আসার পর সোমবারই একে একে মুখ খোলেন রাজ্যের মন্ত্রীরা। পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, “রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো।” প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলেন তিনি। আর এক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “ঠকোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস-মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না।”

পানিহাটির বিধায়কের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। বিজেপি না জিতলে ভালো হত, এমনটা বলতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বিবৃতিতে তিনি লিখেছেন, বিধায়ক হিসেবে দল, সংগঠন, দলের আদর্শের প্রতি আমি আস্থাশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। মন্তব্যের বিচ্ছিন্ন অংশ নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ানো হয়, সেই অনুরোধ করেছেন তিনি।

Follow Us